বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি (DA Case Hearing) হল মঙ্গলবার। রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত (Dearness Allowance) মামলার পরবর্তী শুনানি আগামী বছর জানুয়ারি মাসে হতে চলেছে। এদিনের শুনানি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল গ্রান্ট ইন এইড-কর্মীদের জন্য। তবে শুনানির পরই ফেসবুকে এই নিয়ে এক পোস্ট করেছেন ভাস্কর ঘোষ।
শুনানির পরই গুরুত্বপূর্ণ পোস্ট ভাস্কর ঘোষের | Dearness Allowance
ডিএ মামলাটির সিরিয়াল নম্বর ছিল ৮. (DA Case)। রুম নম্বর ১১ তে জাস্টিস মাননীয় পি কে মিশ্র এবং জাস্টিস চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেই শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লেখেন, ‘গ্রান্ট ইন এইডদের জন্য যেখানে আইনজীবী বিকাশ সিং বলছেন সেখানে বাকিরা ভুলভাল কথা বলে সব শেষ করে দিচ্ছে!’

ঠিক কী হয়েছে এদিনের শুনানিতে সেই বিষয়ে অবশ্য কিছু লেখেননি ভাস্করবাবু। তার এই পোস্ট নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। পোস্টের কমেন্টে একজন লিখেছেন, “জল গুলিয়ে ধান্দা পানি করা যাদের স্বভাব তাঁরা চিরকাল করে যাবে”, আবার অন্য একজন লিখেছেন, “আপনারা ঠিক টা বললেই হয়, কেউ ভুল বললেও সেটা যেহেতু ভুল তাই সেটা স্বাভাবিক ভাবেই দাঁড়াবে না। দাবি টা আদায় করাই আসল।”
আরও পড়ুন: ইচ্ছেমতো বিমানভাড়া বাড়াতে পারবে না সংস্থাগুলি? যাত্রীদের স্বস্তি দিতে কেন্দ্রের নতুন নির্দেশিকা
অনেকে গোটা বিষয় বিস্তারিত জানানোর জন্য বলেছেন। জানিয়ে রাখি, ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক ১৪/১২/২৬ তারিখে রয়েছে। বৈঠকের পর সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে। তারপরে সুপ্রিম কোর্টের মামলার তারিখ রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ডিএ মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে।
সবিস্তারে আসছে…












