বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে প্রায় বিদায়ের পথে শীত। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই গরম বাড়তে থাকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ফেব্রুয়ারির শেষের দিকে গরম আরও বাড়তে পারে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে এখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর ছিল। পুরুলিয়া জেলায় পারদ ছাড়িয়ে গিয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার দিনে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশা বেশি থাকতে পারে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather
বুধবার কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস। দিনের বেলায় রোদের তেজ বাড়লেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) গরমের প্রভাব স্পষ্ট। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় দিনের তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী এক সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় সকালে কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৯ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তবে এই নিম্নচাপের প্রভাব রাজ্যের আবহাওয়ার উপর কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া এবং বাড়তে থাকা তাপমাত্রাই রাজ্যবাসীর সামনে বড় চ্যালেঞ্জ।













