উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই ট্র্যাজেডি! ছেলেকে নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা-ছেলে

Published on:

Published on:

Medinipur father and son death in accident on high school graduation day
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনের মতো না বুধবার বাবার সঙ্গে পরীক্ষা দিতে বেরিয়েছিলেন পরীক্ষার্থী। বাবার বাইকে বসেই যাচ্ছিলেন পরীক্ষা দিতে। কিন্তু শেষমেষ আর তাঁদের। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে (Medinipur)। এই ঘটনায় যথারীতি এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়।

উচ্চমাধ্যমিকের দিনেই দুর্ঘটনা, গাড়িচাপায় মৃত বাবা ও ছেলে (Medinipur)

পশ্চিম মেদিনীপুরের (Medinipur) দাঁতনে গাড়ির ধাক্কায় রাস্তায় বাবা ও ছেলে দুজনেই পড়ে যায়। তখনই তাদের ওপরে দিয়ে পিষে চলে যায় গাড়িটির চাকা। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনে। প্রসঙ্গত বৃহস্পতিবার ছিল উচ্চমাধ্যমিকে সংস্কৃত পরীক্ষা। তবে তার আগে সব স্বপ্ন শেষ হয়ে যায় এই এক দুর্ঘটনায়।

Medinipur father and son death in accident on high school graduation day

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! দোলের জন্য ২৬ স্পেশাল ট্রেন, দিল্লি–কলকাতা রুট ও সময়সূচি জানুন

জানা যায়, বুধবার সকালে খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁতন থানার হাসিমপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল সে। বাবা হরিপদ সাউও মারা গিয়েছেন দুর্ঘটনায়। এই মৃত্যুতে দাঁতন এক নম্বর ব্লকের শালিকোঠা গ্ৰাম পঞ্চায়েতের শরশঙ্কা এলাকার বকুলতলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত হরিপদবাবু পেশায় বিদ্যুৎকর্মী ছিলেন। তাঁর ছোট ছেলে সোমনাথ দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের কলাবিভাগের ছাত্র ছিল। চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সে। এইবছল বাংলা ও ইংরাজি পরীক্ষাও নির্বিঘ্নে দিয়েছিল। কয়েকদিন পরীক্ষা না থাকায় কিছুটা চাপমুক্ত ছিল সোমনাথ।

তাই বাবার কাজে সহযোগিতা করতে বুধবার সকালে মোটরবাইকে চড়ে সোনাকোনিয়ার দিকে যাচ্ছিল সোমনাথ। তবে হাসিমপুরের কাছে জাতীয় সড়কে বাঁক নিতে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। ওড়িশাগামী একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে। যারফলে বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়ে। এমনকি তাঁদের পিষে দিয়ে চলে যায় ওই গাড়িটি।

যদিও এই দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় কার্যত আকাশ ভেঙে পড়েছে ওই পরিবারে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পাশাপাশি এই ঘটনায় ঘাতক গাড়ির থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি চালককেও পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে (Medinipur)।