বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনের মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কালকের দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office)। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি সুদের মাধ্যমে ১০ বছরে ২৫ লাখ টাকা উপার্জন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত।
সরকারি সঞ্চয় প্রকল্পে চমক, ১০ বছরে মিলতে পারে ২৫ লাখের বেশি (Post Office)
ঝুঁকি ছাড়া বড় ফান্ডে আগ্রহী হলে, মানুষের কাছে সব থেকে সেরফ জায়গা হয়, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post Office)। কারণ এখানে আপনি নিশ্চিন্তে টাকা ডিপোজিট করতে পারবেন। পাশাপাশি পাবেন ভালো পরিমানের সুদ। আজকের প্রতিবেদনা রইল সেই রকমই এক স্কিমের বিষয়, যেখানে ১০ বছরের জন্য ১৫০০০ টাকা বিনিয়োগ করলে ২৫ লক্ষ টাকার বেশি ফান্ড তৈরি হতে পারে। এছাড়াও এই বিনিয়োগের ওপর সুদ সহ ৭ লক্ষ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই ট্র্যাজেডি! ছেলেকে নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা-ছেলে
এই স্কিমের সব থেকে বড় সুবিধা হল, আপনি প্রতি মাসে অল্প পরিমাণের টাকা জমা করার সুবিধা পাবেন। যার ফলে শেষে তা বড় ফান্ডে পরিণত হবে। এছাড়াও এইস ক্রিমটি সরকার সমর্থিত। তাই এইখানে ঝুঁকির পরিমাণও কম থাকে। পাশাপাশি ১০ বছরে ২৫ লক্ষ্য টাকাও বেশি কিভাবে ফান্ড করবেন সে বিষয়ে এবার জেনে নিন।
টানা ১০ বছর পোস্ট অফিস আরডিতে প্রতি মাসে ১৫০০০ টাকা জমা করলে মেয়াদ পূর্তিতে আপনি পাবেন রিটার্ন সমেত ২৫,৬৮,১০৭ টাকা। অর্থাৎ, মোট জমা করা অর্থ হবে: ১৮,০০,০০০ টাকা, সুদ থেকে আয়: ৭,৬৮,১০৭ টাকা। সুদের হার ধরা হয়েছে: বার্ষিক ৬.৭ শতাংশ চক্রবৃদ্ধি-সহ।
এবার প্রশ্ন আসতেই পারে ৫ বছরে টাকা তুলে নিলে কত টাকা মিলবে?আরডি-র মেয়াদ সাধারণত ৫ বছর হয়, তবে ইচ্ছা করলে তা বাড়ানো যেতে পারে। আপনি যদি মাত্র ৫ বছরের জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বিনিয়োগ করেন, ম্যাচিউরিটির পরে আপনি প্রায় ১০,৭১,৫৪৫ টাকা পেতে পারেন।
পাশাপাশি আরডি স্কিমে পাঁচ বছরে বিনিয়োগ করলে আপনার মোটা টাকা হবে ৯,০০,০০০। যেখানে সুদের থেকে আয় হবে ১,৭১,৫৪৫ (Post Office)।
















