বাংলা হান্ট ডেস্ক: দইবড়া খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। টক মিষ্টি এই পদটি খেতে দুর্দান্ত লাগে। পাশাপাশি বাড়িতেও বানানো যায় এই রেসিপিটি। তবে বহু সময় দেখা যায় বাড়িতে বানাতে গেলে দই বড়ার বড়াগুলো শক্ত হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতেই আপনি বানিয়ে ফেলতে পারবেন নরম তুলতুলে ও রসালো দই বড়া (Cooking Tips)
নরম দইবড়ার রহস্য, মেনে চলুন ৫ সহজ টিপস (Cooking Tips)
প্রথমত দই পড়ার জন্য আগের দিন ডাল ভিজিয়ে রাখুন। বিশেষত এই রান্নাটি করার জন্য লাগে বিউলির ডাল। কম করে পাঁচ থেকে ছয় ঘন্টা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা উচিত। সব থেকে ভালো হয়, আগের দিন রাত্রেবেলা যদি আপনি ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। তাহলে দই বড়া করতে গেলে বড়া অনেকটা নরম হবে (Cooking Tips)।

আরও পড়ুন: চেক পেলেও শেষ দেখা পেল না! আনন্দপুর অগ্নিকাণ্ডে দেহাংশের হদিশ নেই, নিখোঁজ ২৭
তবে ডাল যখন বাটবেন তখন মাথায় রাখবেন যাতে বেশি জল না দেওয়া হয়। এবং বড়ার মিশ্রণটা যাতে খুব গাঢ় বা পাতলা না হয়। বড়ার ব্যাটারের সময় পরিমাণ মতো নুন দেবেন। ভালোভাবে ফাটিয়ে নেবেন ব্যাটারটি। তবেই বড়া গুলো ফুলবে এবং স্বাদ ভালো হবে।
কিন্তু এই রেসিপিটা করার সময় ডালটা ভালোভাবে বেটে নেবেন। দানা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন। পাশাপাশি বড়া গুলো শুধু নরম হলেই হবে না, বরং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যেতে হবে এই ভাবেই বাটতে হবে ডালটাকে।
সবশেষে ভালোভাবে তেল গরম করে ব্যাটার থেকে ডালের বড়া গুলো তৈরি করে নিন। এরপর সেগুলোকে ১০ থেকে ১৫ মিনিট নুন জলে ভিজিয়ে রাখুন। এতে বড়াগুলোর থেকে অতিরিক্ত তেল বেরিয়ে যাবে। পাশাপাশি বড়া গুলো দেখতে বড় দেখাবে। এরপর আপনি দই ও তেঁতুল দিয়ে পরিবেশন করুন (Cooking Tips)।

















