CPM-এ ‘ভয়ের পরিবেশ’! মহম্মদ সেলিমকে ‘গব্বর সিং’-এর সঙ্গে তুলনা করে আক্রমণ শানালেন প্রতীক-উর

Published on:

Published on:

Pratik Ur Rahman attacks on Selim's dictatorship
Follow

বাংলা হান্ট ডেস্ক:প্রতীক-উর রহমানের (Pratik Ur Rahman) দল ত্যাগ নিয়ে চারিদিকে জল্পনার শেষ নেই। তবে এখনও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammad Selim) তরফ থেকে যে, তার সাথে যোগাযোগ করা হয়নি, তা নিয়ে এবার তরুণ নেতার ক্ষোভ প্রকাশ্যে আসলো। তিনি বললেন সিপিএমের অন্দরে এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

প্রতীক-উর রহমান (Pratik Ur Rahman) ক্ষোভ উগরে দিলেন মহম্মদ সেলিমের প্রতি:

প্রতীক-উরের মতো অনেকেই নাকি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রতি অসন্তুষ্ট। কিন্তু মুখ খুলতে সাহস পান না অনেকেই। এই তরুণ নেতা দাবি করেছেন সিপিএমে কেউ নেতৃত্বের কথা না মানলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, কখনও কখনও হাতে মদের গ্লাস ধরিয়ে দিয়ে ছবি তোলা হয়। কখনও তৃণমূলের সঙ্গে সেটিং বা বিজেপির সঙ্গে সেটিং-এর কথা প্রচার করা হয়। আমি মারা গেলে কবর খুঁড়লেও কোনও কেস পাবেন না।

তার মতে মহম্মদ সেলিমের নেতৃত্বে চলা সিপিএমে এখন মুখ খুললে পদ খোয়া যায়। যদি ইয়েস স্যার বলা যায় তাহলেই তাকে একমাত্র নেতা হিসেবে প্রমোট করা হয়। এটাই এখন দলের রীতি হয়ে দাঁড়িয়েছে বলে প্রতীক-উর রহমানের দাবি। তিনি মহম্মদ সেলিমকে গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা করেছেন। তার মতে দলে কেউ রাহুল দ্রাবিড়ের মত ইয়েস স্যার বললে, তবেই কাজ পাওয়া যায়। সিপিএমে এখন তাই ‘ডর কা মহল’ তৈরি হয়েছে।

আরও পড়ুন:ফ্ল্যাট থেকে তুলে এনে ব্যবসায়ীকে মারধর! বরাহনগরে তৃণমূল নেতার ‘দাদাগিরি’, পাঠানো হল নোটিস

পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় সিপিএম ৩৪ বছর রাজত্ব করে বর্তমানে শুন্যে এসে দাঁড়িয়েছে। সেই দলের রাজ্য সম্পাদক সম্পর্কে কথা বলতে গিয়ে প্রতীক-উর রহমান সরাসরি বললেন উনি ‘গব্বর সিং’ তারপর বললেন ‘মোগাম্বো’….হিন্দি সিনেমায় যত ভিলেন আছে সবার নাম বলা যেতে পারে।

আরও পড়ুন:মুখ ফেরাচ্ছেন খেটে খাওয়া মানুষরা! বিনয় কোঙারের ছেলের পোস্টে আরও অস্বস্তিতে CPM

Pratik Ur Rahman attacks on Selim's dictatorship

সিপিএমের একাংশ প্রতীক-উর রহমানকে দলের সম্পদ বলে মনে করে। গত লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়েছিল ডায়মন্ড হারবার থেকে। কিন্তু দল ছাড়ার কথা শুনেও এখনও সিপিএমের তরফ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। শোনা যাচ্ছে দল ছাড়ার কথা শুনে তাকে ফোন করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিন্তু তিনি নাকি বিমান বসুর মুখোমুখি হতে আপত্তি জানিয়েছেন। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখনও এ ব্যাপারে নীরব, দেননি কোনও উত্তর, তার সেই নীরবতা নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন এই তরুণ বাম নেতা।