বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল (Serial) নিয়ে কোনও না কোনও বিতর্ক লেগেই রয়েছে। প্রথমে নায়ক নায়িকার বিবাদ ঘিরে একরকম রটেই গিয়েছিল যে, বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি। পরবর্তীতে বদল হল নায়িকা। নতুন ট্র্যাকে শুরুও হল সিরিয়াল। এর মাঝেই আবারও এক অভিনেত্রীর বাদ পড়ার গুঞ্জনে সরগরম নেটপাড়া।
চিরদিনই সিরিয়ালে (Serial) আবারও বদল হচ্ছে নায়িকা
তিনি তন্বী লাহা রায়। সিরিয়ালে মীরা চরিত্রে তাঁকে দেখছেন দর্শক। প্রথম থেকেই ধূসর শেডের চরিত্রটি কাহিনির অন্যতম অঙ্গ হয়ে রয়েছে। এই চরিত্রে বেশ মুন্সিয়ানাও দেখিয়েছেন তন্বী। তবে সম্প্রতি তাঁর কিছূ মন্তব্যে ধোঁয়াশা দেখা দিয়েছে দর্শক মহলে।

কী বললেন অভিনেত্রী: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করে তন্বী লেখেন, ‘আমার গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল’। এই পোস্টের কমেন্টেই একজন প্রশ্ন করেন, ‘কী হয়েছে?’ উত্তরে তন্বী লেখেন, ‘জানাব সবাইকে ঠিক সময়ে’। সিরিয়ালে (Serial) কবে ফিরছেন তিনি? উত্তরে তন্বী লেখেন, ‘ওরা মনে হয় আমায় আর চায় না। অথচ তোমরা চাও। অনেক ভালোবাসা’।
আরও পড়ুন : নেই পরকীয়া-কূটকাচালি, পুনর্জন্মের গল্পে আগ্রহ নেই দর্শকদের? TRP নিয়ে মুখ খুললেন পল্লবী
পাকাপাকি বাদ চরিত্র: এমনিতেই বর্তমানে সিরিয়ালে দেখা যাচ্ছে না মীরাকে। তার মধ্যে তন্বীর এই মন্তব্যে আরোই প্রশ্ন উঠে গিয়েছে, তবে কি সিরিয়াল থেকে পাকাপাকি ভাবে বাদ পড়লেন মীরা? দর্শকদের মধ্যেও মীরাকে দেখতে না পেয়ে ছড়িয়েছে অসন্তোষ। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সিরিয়াল নির্মাতা বা চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে! উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় ভুল সংসদের
প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছিল নতুন খলনায়িকার এন্ট্রি হচ্ছে চিরদিনই সিরিয়ালে। এই নতুন খলনায়িকার (Serial) ভূমিকায় দেখা যাবে নবনীতা মালাকারকে। তবে কি সত্যিই আর দেখা যাবে মীরাকে? উত্তর দেবে সময়।














