বাংলা হান্ট ডেস্ক: কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। মাছ হলে এক থালা ভাত নিমেষে উঠে যায়। তার উপর চিংড়ি যদি হয় তো কোন কথাই নেই। কারণ চিংড়ির কথা বললে সবার আগে মাথায় আসে মালাইকারির কথা। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি মালাইকারি না বানিয়ে ওর দিয়ে তৈরি করতে পারবেন ওল চিংড়ি। প্রণালী রইল (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ওল চিংড়ি (Recipe)
এ পার-ও পার দুই বাংলার মানুষই কিন্তু গোপনে গোপনে পছন্দ করেন দুটিকেই। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাঙালির রান্নাঘরে জায়গা করে নিয়েছে এমন কিছু রান্না যা জুড়ে দিতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান দু’দলের সমর্থককেই। তেমনই একটি পদ ওল চিংড়ি। দেখে নিন এর রেসিপি (Recipe)।

আরও পড়ুন: ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন এখন অনলাইনে, কীভাবে করবেন জানুন সম্পূর্ণ প্রক্রিয়া
উপকরণ:
চিংড়ি: ২০০ গ্রাম
ওল: ৩০০ গ্রাম, ছোট চৌকো ভাবে কাটা
আলু: ২ টি, মাঝারি আকারের, ছোট চৌকো ভাবে কাটা
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১/২ চা চামচ
আমচুর: ১/২ চা চামচ
জিরে: ১ চা চামচ
কাঁচা লঙ্কা: ২টি, মাঝখান থেকে চেরা
তেজপাতা: ১টি
তেল, নুন: পরিমাণ মতো
প্রণালী: প্রথমে ভাল করে ধুয়ে, অল্প তেলে চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিন। এরপর একটি পাত্রে অল্প তেলে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। তাতেই আলু এবং ওল ভেজে নিন করে। সামান্য নুন দিয়ে দিতে পারেন। তারপর আলু ও ওল অল্প লালচে হয়ে এলে দিন হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর এবং অল্প জল। মশলা কষিয়ে নিন ভাল করে। এবার মশলা কষে এলে দিয়ে দিন চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল। একটু নেড়ে নিয়ে, আন্দাজ মতো আরেকটু নুন দিয়ে, ঢাকা দিয়ে দিন। এবার কিছু ক্ষণ ফুটলে, সব্জি সিদ্ধ হয়েছে কি না, দেখে নিন। হয়ে গেলে নামিয়ে নিন। তৈরি ওল চিংড়ি। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













