Durga Puja 2026 Live Updates

প্রতিশ্রুতি পূরণ, পঞ্চমীতেই ঢুকল ৩৮% DA সহ বেতন, গালভরা হাসি সরকারি কর্মীদের মুখে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সরকারি ঘোষণা মতো পুজোর মধ্যেই সরকারি কর্মীদের (Government Employees) অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিতহারে ২০ শতাংশ ডিএ (Dearness Allowance) পৌঁছে গেল অ্যাকাউন্টে। পঞ্চমীর দিনে ক্রেডিট হবে সরকারি কর্মীদের অ্যাকাউন্ট। স্বাভাবিকভাবেই পুজোর শুরুতে বেতন পেনশন ঢোকায় খুশি সরকারি কর্মী ও পেনশনাররা।

অগ্রিম ডিএ ও বেতন ঢুকল সরকারি কর্মীদের অ্যাকাউন্টে | Government Employees

আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘অক্টোবর মাসের অগ্রিম বেতন ও ৩৮ শতাংশ ডিএ ১৫ অক্টোবরের মধ্যেই ঢুকবে সকলের অ্যাকাউন্টে।’ মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-এর তফাৎ অনেকটাই ছিল। সেটা আমরাই কমানোর চেষ্টা করছি। আগের ১৮ শতাংশ ও এখন ২০ শতাংশ মিলে অক্টোবরে ৩৮ শতাংশ ডিএ পাবেন সকলে।’

সেই মতো রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ার দিনই পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিতহারে ২০ শতাংশ ডিএ দেওয়া হল। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ন’টার মধ্যেই সরকারি কর্মীদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসে। একইসাথে বর্ধিত ডিএ সহ মাসের পেনশন অগ্রিম পেয়েছেন পেনশনাররাও।

আরও পড়ুন: ষষ্ঠী থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট! পর্যটকদের জন্য জোর ধাক্কা

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর অর্থদপ্তর একটি নির্দেশিকা জারি জানায়, ১৫ অক্টোবর চলতি বছরের অক্টোবর মাসের বেতন মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড ও সাম্মানিক মিলবে সরকারি কর্মীদের। একইদিনে পেনশন, পারিবারিক পেনশনও দেওয়া হবে। বাজেট থেকে ঘোষিত ২০ শতাংশ ডিএ এ মাস থেকে দেবে বলে জানিয়েছিল সরকার। সব মিলিয়ে পঞ্চমীতে পোয়া বারো সরকারি কর্মীদের।

Government Employees(70)

২০ ও আগের ১৮ মিলিয়ে ৩৮ শতাংশ হারে ডিএ পেতে শুরু করলেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে বর্তমানে ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সবমিলিয়ে ফারাক ২ শতাংশ। যদিও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ধীরে ধীরে কেন্দ্র-রাজ্য ডিএ ব্যবধান মেটানোর লক্ষ্যে পদক্ষেপ করা হবে।