বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে শহর কলকাতার আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে (South Bengal Weather)। এমনটাই জানালো কলকাতা আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পঞ্চমীর দিনও সকাল থেকে আবহাওয়ার পূর্বভাস সাধারণত মেঘলাই থেকেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
ইতিমধ্যেই চতুর্থী থেকে মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। পাশাপাশি পুজোর উৎসবে মেতে উঠেছে বাঙালি ও বঙ্গ (South Bengal Weather)। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দুর্গাপূজোর পঞ্চমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পুজোয় চিকেনের স্বাদে নতুনত্ব, পরোটার সঙ্গে ট্রাই করুন পোস্ত চিকেন, রেসিপি রইল
মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাবাসী দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও কলকাতা ও কলকাতার সংলগ্ন জায়গা গুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলো উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুজোয় এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনার সম্পূর্ণ ভিন্ন চিত্র থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা দিলেও, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দফতরে পূর্বপাশ অনুযায়ী অস্ত্রমি থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। কিন্তু সপ্তমীর দিন পার্বত্য এলাকায় কিছুটা হলেও বৃষ্টিপাত হতে পারে।














