বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে কবে কি খাওয়া-দাওয়া হবে, সেই নিয়েও পরিকল্পনা প্রায় শেষের পথে। এবার আপনি যদি পুজোর সময় চিকেনের ভিন্ন স্বাদের পদ খেতে চান তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। অল্প তেল মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রোস্টেড পোস্ত চিকেন (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রোস্টেড পোস্ত চিকেন (Recipe)
আপনি যদি পুজোর সময় অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন রোস্টেড পোস্ত চিকেন (রোস্টেড পোস্ত চিকেন)।

আরও পড়ুন: অনলাইনেই ভোটার কার্ডের আবেদন করবেন, জেনে নিন কী কী ডকুমেন্ট লাগবে
উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংস
আধ কাপ দই
৪ চামচ পোস্ত বাটা
২ চামচ কাজুবাদাম বাটা
১ চামচ রসুন বাটা
১ চামচ আদাবাটা
২ চামচ পেঁয়াজ বাটা
আধ কাপ টম্যাটো কুচি
১ চামচ লঙ্কা গুঁড়ো
আধ চামচ গরম মশলা
১ চামচ চারমগজ বাটা
১ চামচ মধু
১টি তেজ পাতা
৫টি লবঙ্গ
২টি এলাচ
১ টুকরো দারচিনি
সাদা তেল
নুন ও মিষ্টি স্বাদমতো
প্রণালী: এজন্য প্রথমে চিকেনটিকে ভালোভাবে ধুয়ে নিন। তারপর দই দিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর তাতে মধু মাখিয়ে রেখে দিন। তারপর কড়াইতে সামান্য তেল গরম করে চিকেন টিকে ভালোভাবে ভেজে নিন। এবার কড়াইতে সামান্য তেল মাখন দিয়ে তার মধ্যে তেজপাতা দার্জিলিং লবঙ্গ ও ছোট এলাচ ফোঁড়ন দিন। তারপর তার মধ্যে পিঁয়াজ,আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। এরপর তার মধ্যে দিয়ে দিন পোস্ত ও চারমগজ বাটা। তারপর ভালো করে মশলা কষে গেলে তার ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিন। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করুন। এরপর রান্না হয়ে গেল উপর থেকে গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।














