বাংলা হান্ট ডেস্কঃ এবারের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা (Government Employees) আরও একধাপ এগিয়ে। ইতিমধ্যেই তাঁদের জন্য এসেছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন। মনে করা হচ্ছে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম পে কমিশন কার্যকর বলে ধরা হতে পারে।
নয়া কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে চর্চা তুঙ্গে। মাস মাইনে কতটা বাড়তে পারে এই নিয়ে তুঙ্গে জল্পনা। অষ্টম বেতন কমিশনের ঘোষণা হলেও যতক্ষণ পর্যন্ত না নতুন বেতন কাঠামোয় অনুমোদন মেলে ততক্ষণ অষ্টম বেতন কমিশনের আওতায় প্রাপ্য সুবিধা পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আবার অনেকেই এই অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না। বহু কর্মীদের ক্ষেত্রেই অষ্টম বেতন কমিশন কার্যকর হবে না। কারা পাবেন না সুবিধা?
সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট | Government Employees
বেসরকারি ক্ষেত্রের কর্মীরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না। এর সুবিধার আওতায় আসবেন না চুক্তিভিত্তিক কর্মী, অস্থায়ী কর্মী, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস বিধির আওতায় থাকা কর্মীরা। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের আওতায় আসবে না। যদি সংশ্লিষ্ট রাজ্য সরকারও অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করে তবেই সেই কর্মীরা তার সুবিধা পাবেন।
আরও পড়ুন: গ্লোবাল ইনভেস্টরদের প্রথম পছন্দ ভারত! FDI-তে ১৮ শতাংশ বৃদ্ধি, আমেরিকা থেকে বিপুল বিনিয়োগ

দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন। নয়া পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।













