Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - ভুল ব্যাঙ্কে যাচ্ছে ভর্তুকির টাকা! বাড়ি বসেই আধার-ব্যাঙ্ক আপডেট করুন, জানুন পদ্ধতি

ভুল ব্যাঙ্কে যাচ্ছে ভর্তুকির টাকা! বাড়ি বসেই আধার-ব্যাঙ্ক আপডেট করুন, জানুন পদ্ধতি

Debapriya

Published on: March 1, 2026

Debapriya

Published on: March 1, 2026

Aadhaar Seeding Online Change DBT Bank Account from Home via NPCI Portal
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পের টাকা বারবার আটকে যাচ্ছে? অনেকেই বুঝতেই পারছেন না সমস্যাটা কোথায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আধারের সঙ্গে ভুল বা পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকায় ডিবিটি-র টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। তবে এখন আর ব্যাঙ্কে ছুটতে হবে না। বাড়িতে বসেই অনলাইনে (Aadhaar Seeding) এই সমস্যার সমাধান করা সম্ভব।

KPS Admission 2026
SNU Admission 2026

কেন আধার-ব্যাঙ্ক লিঙ্ক পরিবর্তন জরুরি (Aadhaar Seeding)?

পিএম কিষাণ সম্মান নিধি, গ্যাসের সাবসিডি বা যুবসাথী এখন অধিকাংশ সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই পদ্ধতিকে বলা হয় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)। কিন্তু অনেকের আধারের সঙ্গে এমন একটি পুরনো বা অচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত থাকে, যা আর ব্যবহার করা হয় না। ফলে প্রকল্পের টাকা মঞ্জুর হলেও তা ব্যর্থ হয়ে যায়।

এই সমস্যার সমাধানেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র পোর্টালে অনলাইনে অ্যাকাউন্ট পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এখন সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডিবিটি-র জন্য নথিভুক্ত করলে পরবর্তী কিস্তির টাকা সঠিকভাবে পৌঁছানোর সম্ভাবনা অনেকটাই বাড়ে।

কীভাবে জানবেন বর্তমানে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে?

নতুন অ্যাকাউন্ট যুক্ত করার আগে আপনার আধারের সঙ্গে বর্তমানে কোন ব্যাঙ্ক যুক্ত আছে, তা জেনে নেওয়া জরুরি।

এইভাবে যাচাই করুন –

  • প্রথমে NPCI-র অফিসিয়াল পোর্টালে (npci.org.in) প্রবেশ করতে হবে।
  • তারপর ‘Customer’ বিভাগে গিয়ে ‘Aadhaar Seeding Status’ অপশন নির্বাচন করুন।
  • এরপর ‘Aadhaar Map Status’-এ ক্লিক করতে হবে।
  • নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলে মোবাইলে একটি ওটিপি আসবে।
  • ওটিপি ভেরিফাই করলেই স্ক্রিনে দেখা যাবে কোন ব্যাঙ্কটি বর্তমানে ডিবিটি-র জন্য যুক্ত রয়েছে।

কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলাবেন?

যদি দেখেন পুরনো বা ভুল অ্যাকাউন্ট লিঙ্ক আছে, তাহলে অনলাইনে সেটি বদলানো যাবে।

১. হোমপেজ থেকে ‘Aadhaar Seeding and Deseeding’ অপশন বেছে নিন।

২. আধার নম্বর দেওয়ার পর তিনটি অপশন পাবেন, সেগুলি হল –

  • Fresh Seeding (প্রথমবার লিঙ্ক করার জন্য)
  • Same Bank with Another Account (একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে বদলাতে চাইলে)
  • Movement from One Bank to Another (অন্য ব্যাঙ্কে বদলাতে চাইলে)

৩. পছন্দের ব্যাঙ্ক বেছে নিয়ে অ্যাকাউন্ট নম্বর দু’বার ঠিক করে লিখুন।

৪. ডিক্লেয়ারেশনে টিক দিয়ে ‘Agree’ চাপুন।

মোবাইলে আসা ওটিপি দিলে প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এরপর কনফার্মেশন এসএমএস পাবেন।

Aadhaar Update easily change from home know the procedure

আরও পড়ুনঃ প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা! ৬৫ লক্ষ নাম বিচারাধীন, আপনার নামের পাশে কী দেখাচ্ছে?

ডিবিটি-র জন্য ব্যাঙ্ক বদলালেও আধার দিয়ে টাকা তোলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তবে যদি অনলাইনে আপনার ব্যাঙ্কের নাম না পান, তাহলে সরাসরি ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। সরকারি প্রকল্পের টাকা যাতে আটকে না যায়, তার জন্য একবার আধার-ব্যাঙ্ক লিঙ্ক ঠিক আছে কিনা দেখে নেওয়াই ভালো (Aadhaar Seeding)।

Related Stories

View All
CM Suvendu Adhikari explains why the anti-goon bill was not implemented

রাজ্যে গুন্ডা দমন বিল কেন চালু হয়নি? কবে কার্যকর হবে, জানালেন মুখ্যমন্ত্রী

Recipe make Lemon Prawn Malaikari with just a few ingredients

গরম ভাতের সঙ্গে জমে যাবে লেবু চিংড়ির মালাইকারি, বানানোর পদ্ধতি জানুন

Droupadi Murmu sought evidence regarding the INDIA alliance's allegations of vote rigging.

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ‘ভোটচুরি’-র অভিযোগ বিরোধী জোটের! প্রমাণ চাইলেন দ্রৌপদী মুর্মু

Know how to link birth certificate with aadhar

জন্ম শংসাপত্রের সঙ্গে আধার লিঙ্ক করবেন কীভাবে? অনলাইন আবেদনের আগে জেনে নিন নিয়ম

Breaking News

View All
Eden Garden there are several surprises in store on mahalaya

ইডেনে মহালয়ার মেগা আয়োজন, ড্রোন-লেজার শোয়ে থাকছে একাধিক চমক

October 10, 2026
Thousands of name might get deleted from Annapurna Yojana beneficiary list

অক্টোবরেই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যেতে পারে হাজার হাজার নাম! কারণ জানুন

October 10, 2026
Dilip Ghosh's explosive claim in Mahalaya

‘এত দিন বিধি না মেনে দুর্গাপুজো উদ্বোধন হত’, মহালয়ায় বিস্ফোরক দাবি দিলীপের!

October 10, 2026
Gold Price rose over the weekend check today's rates

মহালয়ার দিন ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

October 10, 2026
Central Government employees Dearness Allowance DA arrear latest update

পুজোর আগেই সরকারি কর্মীদের DA ও বকেয়া নিয়ে বড় আপডেট

October 10, 2026
Lawyer files complaint against Shatarup Ghosh at police station

ভোটের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! শতরূপ ঘোষের বিরুদ্ধে থানায় আইনজীবী

October 10, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য