বাংলা হান্ট ডেস্ক: মার্চের শুরুতেই মধ্যবিত্তদের জন্য সুখবর। কারণ কমল হলুদ ধাতুর দর (Gold Price)। সোনার দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তার ওপর সামনেই আছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করেন। আপনিও যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
সপ্তাহ শেষে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন? (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। তবে মার্চের শুরুতেই কিছুটা কমেছে সোনার দাম। জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট! অনলাইন ক্লাস বাধ্যতামূলক হতে চলেছে
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৬১২৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৬১২৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬৯৬৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬৯৬৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৬৮৮০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৬৬৮৮০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৯২৭০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৯২৭০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৯২৬০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৯২৬০০ টাকা।
প্রসঙ্গত বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে (Gold Price)।
















