রান্না পুড়ে গিয়েছে বলে চিন্তা? ঘরোয়া সহজ উপায়ে খাবার থেকে পোড়া গন্ধ তাড়ান

Published on:

Published on:

Cooking Tips if your food is burnt this simple method will restore its original taste
Follow

বাংলা হান্ট ডেস্ক: অনেক সময় দেখা যায় ওভেনে রান্না বসিয়ে অন্য কাজ করতে চলে গেছেন। ভুলে গিয়েছেন রান্নার কথা, এই ভুলে যাওয়ার ফলে বিপত্তি ঘটে যায়। অনেক সময় ওভেনে পড়ে থাকা রান্না পুড়ে যায়। এবার যদি সম্পূর্ণ রান্নাটা না পুড়ে যায় তবে ফেলে না দিয়ে ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনি সহজেই এই পোড়া গন্ধ তাড়াতে পারবেন। একজন্য় আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Cooking Tips)।

রান্না পুড়ে নষ্ট হয়েছে? এই সহজ উপায়ে ফিরবে আগের স্বাদ (Cooking Tips)

বহু সময় দেখা যায়   ভাত উনুনে বসিয়ে অনেকে বেমালুম ভুলে যান। এর ফলে ভাতের নিচের অংশ পুড়ে যায়। পাশাপাশি পুরো ভাতের মধ্যে একটু পোড়া গন্ধ থাকে। এবার এরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে প্রথমে উপর করে আলগাভাবে ভাতগুলোকে তুলে ফেলুন। এরপর একটি পাত্রে পাউরুটি রেখে তার ওপরে ঢেলে দিন। কিছুক্ষণ পর দেখবেন ভাতগুলো থেকে পোড়া গন্ধ উধাও হয়ে যাবে (Cooking Tips)।

Cooking Tips if your food is burnt this simple method will restore its original taste

আরও পড়ুন: গরমের ছুটিতে কেরালা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ভুলেও এই ৫ টা জায়গা মিস করবেন না

অথবা যদি কখনো মাছ মাংস রান্না করতে গিয়ে মাছ মাংস পুড়ে যায়। তাহলে সেই সময়, খাবারের পোড়া গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন সামান্য ভিনেগার। অথবা দিতে পারেন রেড বা হোয়াইট ওয়াইন। বহু সময় মশলা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলে, খাবারের থেকে পোড়া গন্ধ চলে যায়।

এবার আপনি যদি কোন খাবার ভেজে অথবা সেঁকে খান, সেই সময় যদি খাবারটা পুড়ে যায়, তাহলে সেই অংশটা বাদ দিয়ে দিলেই আপনি সহজেই সমাধান ফিরে পাবেন। অথবা খাবারের প্রোডা গন্ধ দূর করতে আপনি ব্যবহার করতে পারেন আলুর খোসা। তবে শুনতে অবাক লাগলো এটা সত্যি আলুর দক্ষ না পোড়া গন্ধ শুষে নিতে পারে।

রান্না করতে করতে খাবার পুড়ে গেলে তার মধ্যে আপনি দিতে পারেন লেবুর রস। অথবা টক দই, মাখন, মালাই প্রমুখ ধরনের উপকরণ। তবে খাবার যদি একটু বেশি পুড়ে যায় তাহলে তার মধ্যে মিশিয়ে দেবেন দারচিনির গুঁড়ো। এতে খাবারে পোড়া গন্ধ একদিকে যেমন উধাও হয়ে যাবে। অপরদিকে খাবারে আবার স্বাদ ফিরে পাবেন (Cooking Tips)।