বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরও যারা টাকা পাননি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুব সাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিতভাবে জানানো হল।
সবাই পাচ্ছেন না যুবসাথীর টাকা, কারা বঞ্চিত? জানুন বিস্তারিত (Yuva Sathi)
বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ২১ বছর-৪০ বছর বয়স পর্যন্ত সকল যুবক-যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের আয়োজন করেছেন। সেই প্রকল্পের নাম দিয়েছে যুবসাথী প্রকল্প (Yuva Sathi)। এই প্রকল্পে প্রতিটি যুবক-যুবতীর প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বলে জানানো হয়। তবে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ উঠেছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।

আরও পড়ুন: সুজিতে পোকা পড়ে যাচ্ছে বারবার? এই ৫ সহজ ফর্মুলায় মুশকিল আসান—জানুন এখনই
নির্বাচনের আগে যুব সাথে প্রকল্প নিয়ে যথারীতি রাজ্য রাজনীতি তরজা তুঙ্গে। এই আবহে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। পাশাপাশি বহু আবেদনকারী এখনো পর্যন্ত এই টাকা পায়নি। যার ফলে একাধিক প্রশ্ন সৃষ্টি হয়েছে নতুন এই প্রকল্প নিয়ে। তবে আজকের প্রতিবেদনে রইল নতুন এই যুব সাথী প্রকল্পে আর্থিক সহযোগিতায় ক্ষেত্রে আপনাকে ঠিক কি কি নথি বাধ্যতামূলক সঠিক রাখতে হবে।
এই অনুদান পাওয়ার জন্য ব্যাঙ্ক ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু রাখা বাধ্যতামূলক। পাশাপাশি যুব সাথে প্রকল্পের নিয়ম অনুযায়ী, টাকা সরাসরি আবেদনকারীর সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছবে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আবেদনকারীর আধার কার্ড যুক্ত থাকতে হবে। একই সঙ্গে ফর্মে দেওয়া অ্যাকাউন্টটি যেন কোনভাবেই বন্ধু না হয়ে থাকে। যদি দীর্ঘদিন ধরে লেনদেন করা না হয়ে থাকে অথবা আপডেট না থাকে তাহলে সেই অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে।
তাই টাকার ঢোকার আগে অবশ্যই ব্যাঙ্কের শাখায় গিয়ে নিজের অ্যাকাউন্টটি সচল আছে কিনা তা একবার যাচাই করে নেবেন। পাশাপাশি গ্যাসের ভর্তুকি বা অন্যান্য সরকারি সহায়তার মতন এখানেও আধার অ্যাড করা আবশ্যিক। এছাড়া সরকারের নির্দেশিকা স্পষ্ট ভাবে জানানো হয়েছে এর জন্য আলাদা করে কোন ডিবেটি করার প্রয়োজন নেই। সরাসরি আধার সিডিং করা অ্যাকাউন্টে এই অনুদান জমা পরবে (Yuva Sathi)। পাশাপাশি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ২১ বছর থেকে ৪০ বছর বয়সী যুবক-যুবতীরা।

















