বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা! প্রয়াত জনপ্রিয় অভিনেতা অরুণোদয় রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Bannerjee)। জানা যাচ্ছে টেলিভিশনের বহুল পরিচিত ‘ভোলে বাবা পর করেগা’ ধারাবাহিকের শুটিং করতে দীঘায় গিয়েছিলেন তিনি। রবিবার সেখানেই হঠাৎই খবর পাওয়া যায় জলে ডুবে তার মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, শুটিং শেষে তালসারিতে জলের নেমে তলিয়ে যান তিনি। তবে ঠিক কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জী (Rahul Bannerjee)
ঘটনাস্থলে উপস্থিত বাকি অভিনেতারা জানান, ধারাবাহিকের সকল কলাকুশলীরা শ্যুটিং করতে সেখানে যান। জানা যাচ্ছে রবিবার শ্যুটিং শেষে তালসারির জলে নামেন তিনি। তারপরই জলে তলিয়ে যান। সেখানে উপস্থিত টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: বকেয়া DA মেটাতে এবার বড় অ্যাকশন! অর্থ দপ্তরে তথ্য পাঠানো শুরু করল স্কুলশিক্ষা দপ্তর
ওই একই ধারাবাহিকের অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বলেন তাঁরা একসঙ্গে দুপুরের খাবারও খান। এরপর তিনি আরও কয়েকটা শট দেবেন বলে সেটে যান তারপরই এই মর্মান্তিক খবরটি শোনা যায়। তিনি বলেন, “এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। সত্যিই অবিশ্বাস্য লাগছে। সুস্থ তরতাজা মানুষটা এ ভাবে চলে গেল এখনও বিশ্বাস হচ্ছে না।
রাহুল টলিউডের অন্যতম বিখ্যাত এক নাম। ছোটবেলায় বাবার হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি রাহুলের। ২০০০ সালে ‘ চাকা’ সিনেমা দিয়ে তাঁর অভিনয় জগতে পথ চলা শুরু হলেও একডাকে তাঁকে চেনা শুরু হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে। এরপর একের পর এক নাম করা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। শুধুমাত্র বড়পর্দা নয় ছোটপর্দাতেও অভিনয় করে দর্শকদের মন জয় করা চালিয়ে যান। এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন। সহজ কথা নামে একটি পডকাস্ট শো-ও চালাতেন তিনি।
আরও পড়ুন: আজকের মেনুতে ভিন্ন কিছু! কাঁকরোলের স্পেশাল পদে চমকে দিন সবাইকে, রেসিপি রইল
চিরদিনই তুমি যে আমার ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন রাহুল। তাদের দুজনের একটি পুত্র সন্তানও রয়েছে। যদিও পরে তাদের দুজনের বৈবাহিক সম্পর্ক থেকে বিচ্ছেদ নেন বলে শোনা যায়। কিন্তু তাদের ছেলে সহজের কথা ভেবে তাঁরা আবার একসঙ্গে থাকা শুরু করেন বলে জানা গিয়েছিল। অভিনয় জগতের বাইরে তিনি বই পড়তে এবং লিখতেও খুব ভালবাসতেন। ১০টিরও বেশি বই লিখেছেন তিনি। তিন বছর বয়সে বাবার হাত ধরে রাজ দর্শন নামে একটি নাটকে অভিনয় করে নাট্য জগতে পা রাখেন। এরপর ৪৫০ টিরও বেশি নাটকে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি স্টার জলসায় ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে অভিনয় করছিলেন। কয়েকদিন আগেই হইচই তে মুক্তি পাওয়া ঠাকুরমার ঝুলি সিরিজেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন রাহুল।
রাহুলের (Rahul Bannerjee) এইভাবে চলে যাওয়াটাকে কেউই যেন মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই তাঁর সকল সহ অভিনেতা অভিনেত্রীরা শোকপ্রকাশ করেছেন। রাহুলের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া থেকে শুরু করে টেলিজগত।

















