বাংলা হান্ট ডেস্ক: এবার মালদাবাসীদের জন্য রয়েছে সুখবর। রেলযাত্রীদের সুবিধার্থে বড় উদ্যোগ নিল মালদহ রেল ডিভিশন। জানা যায়, অত্যন্ত মালদহ এই হল স্টেশনে থামবে, তিনটি ভারতীয় ট্রেন (Indian Railways)। টপেজের মেয়াদ বৃদ্ধির পর এবার যাত্রীবাহী ট্রেনে সময়সূচী জানালো, মালদহ রেল ডিভিশন। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।
মালদহ ডিভিশনে ৩ ট্রেনের স্টপেজ আরও ৬ মাস বাড়ল (Indian Railways)
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, পূর্ব রেলওয়ে মালদহ ডিভিশনের অন্তর্গত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে তিনটি যাত্রীবাহী ট্রেনের অস্থায়ী স্টপেজের মেয়াদ বাড়াল আরও ৬ মাস (Indian Railways)। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রেস্তোরাঁয় নতুন কড়াকড়ি! PAN কার্ড না থাকলে বিপদে পড়তে পারেন—কী বদলাচ্ছে জানুন
পাশাপাশি, ট্রেন নাম্বার ৫৩৪৩৩ ও ৫৩৪৩৪ আজিমগঞ্জ-বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন আগামী ২৭ মার্চ ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিন্দুবাসিনী হাল্ট স্টেশনে থামবে। অন্যদিকে, ট্রেন নাম্বার ৬৩৪২২ সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ২১ এপ্রিল ২০২৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিন্দুবাসিনী হাল্ট স্টেশনে স্টপেজ বজায় থাকবে।
৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার ট্রেন আজিমগঞ্জ থেকে বিন্দুবাসিনী হল্টে সকাল ১০:৩৯ মিনিটে এসে বারহারওয়ার উদ্দেশ্যে ১০:৪০ মিনিটে ছাড়বে। ট্রেন নাম্বার ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন বারহারওয়া থেকে বিন্দুবাসিনী হল্টে বিকেল ২:৩৪ মিনিটে এসে আজিমগঞ্জ এর উদ্দেশ্যে ২:৩৫ মিনিটে ছাড়বে।
অপরদিকে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের পক্ষ থেকে এই স্টপেজ চালু রাখার দাবি জানানো হচ্ছিল। আর সেই দাবিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে প্রত্যন্ত এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে (Indian Railways)।













