বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটের আর দেরি নেই। মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। তার ঠিক আগে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন করে লক্ষ লক্ষ নাম যোগ হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই নতুন ভোটাররা কোন দফায় ভোট দেবেন, কতজন প্রথম দফায় আর কতজন দ্বিতীয় দফায়, তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ৭ লক্ষ নতুন নাম (WB Assembly Election 2026)
ভোটের দিন (WB Assembly Election 2026) যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে গুরুত্বপূর্ণ তথ্য। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ৭ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। যদিও এই নতুন ভোটারদের বয়স বা লিঙ্গভিত্তিক বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
কমিশনের তথ্য অনুযায়ী, এই নতুন ভোটারদের মধ্যে প্রায় ৩ লক্ষ ২২ হাজার জন প্রথম দফার ভোটে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। অন্যদিকে, প্রায় ৩ লক্ষ ৮৮ হাজার নতুন ভোটার দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এই নতুন নামগুলির মধ্যে কতজন প্রথমবার ভোট দিতে চলেছেন, অর্থাৎ সদ্য ১৮ বছর পূর্ণ করেছেন, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেয়নি কমিশন। একইভাবে, পুরুষ-মহিলা বা অন্যান্য শ্রেণিভিত্তিক পরিসংখ্যানও এখনও সামনে আসেনি।
এছাড়াও, ভোটার তালিকায় নাম তোলার জন্য কতগুলি ফর্ম-৬ আবেদন জমা পড়েছিল এবং তার মধ্যে কতগুলি বাতিল হয়েছে, সে সম্পর্কেও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নিয়ম মেনেই সামগ্রিক তথ্য দেওয়া হয়েছে, বিস্তারিত তথ্য পরে প্রয়োজনে জানানো হতে পারে।
উল্লেখ্য, নতুন সংযোজনের পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮ জনে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কিছু বিবেচনাধীন ভোটারের নাম ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের মুখে বড় ভাঙন! ৪০০ পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে, পার্টি অফিসে উঠল লাল পতাকা
জানা গিয়েছে, প্রথম দফার ভোটের ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের নাম চূড়ান্ত করবে, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার জন্য এই সময়সীমা রাখা হয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে যাঁদের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তাঁরা এবারের নির্বাচনে ভোট (WB Assembly Election 2026) দিতে পারবেন না।













