বাংলা হান্ট ডেস্ক: মহিলাদের স্বাবলম্বী করার জন্য বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি মহিলাদের কথা মাথায় রেখে একাধিক সময় নানান রকম স্কিম নিয়ে আসে কেন্দ্র। ২০২৪ সালের ডিসেম্বরের সেই ধারা বজায় রেখে এলআইসি বীমা, সখি স্কিম (Sakhi Yojana) আনা হয়। এটি মূলত মহিলাদের আর্থিকভাবে সহায়তা ও ক্ষমতায়নের জন্য এই ক্রিমটি তৈরি করা হয়। জেনে নিন এই স্কিমের বিষয়ে বিস্তারিত তথ্য।
বছরে ৮৪ হাজার টাকা! LIC-এর এই সুবিধা কারা পাবেন (Sakhi Yojana)
এই সখি যোজনা বীমা মূলত গ্রামীণ ও শহরতলীর মহিলাদের আর্থিকভাবে সক্ষম করে তোলার জন্য এক অনন্য স্কিম (Sakhi Yojana)। এই স্কিম এর মাধ্যমে মহিলারা ইন্সুরেন্স এজেন্ট হওয়ার সুযোগ দেয়। পাশাপাশি মহিলাদের তিন বছরের জন্য বীমার এজেন্ট হওয়ার প্রশিক্ষণও দেওয়া হয়।

আরও পড়ুন: ভোটের সময় মোবাইল ব্যবহার করা যাবে কি না, জেনে নিন কমিশনের নিয়মাবলি
তাছাড়া সব থেকে বড় সুবিধা হল, এই প্রশিক্ষণের সময় মহিলাদের প্রতি মাসের ৭ হাজার টাকা করে দেওয়া হয়। তবে তিন বছরে এই একই টাকা দেওয়া হয় না এজেন্টদের। কিভাবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে তথ্য জেনে নিন।
কিভাবে এই স্কিমের জন্য আবেদন করবেন:
প্রথমে LIC-র এই স্কিমে আবেদন করা খুবই সহজ। এর জন্য প্রথমে আপনাকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রেজিস্টার করতে হবে আবেদনকারীকে। এরপর বেশি বেশি করে মহিলারা যাতে এই স্কিমের সুবিধা নিতে পারেন, সেই জন্য আবেদন পদ্ধতি খুবই সরল রাখা হয়েছে।
তারপর একবার ওয়োবসাইট খুললেই আপনি হিন্দি অথবা ইংরেজির অপশন পাবেন। যে ভাষায় আবেদনের বিষয়ে জানতে চান, সেই ল্য়াঙ্গোয়েজ বেছে নিন। এবার ওয়েবসাইট খোলার পর এখানে অনেক স্কিম দেখতে পাবেন। তার মধ্য়ে বিমা সখীটা সিলেক্ট করে ক্লিক করুন। এরপর এই ক্লিকের পরে আপনাকে একটা বাইরের লিঙ্কে নিয়ে যাবে ওয়েবসাইট। সেখানে একটা ফর্ম খুলে যাবে। সেই ফর্ম পূরণ করে জমা দিন।
এছাড়াও এই স্কিমে প্রতিবছর সব প্রেমী মহিলাদের ৭০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। অর্থাৎ বছর শেষে মহিলারা হাতে পাবেন ৮৪হাজার টাকা। পাশাপাশি দ্বিতীয় বছর প্রতি মাসে ৬০০০ টাকা করে দেওয়া হবে। এবং শেষ ট্রেনিং এর বর্ষে মহিলারা মাসে ৫০০০ টাকা করে পাবেন। আর এই সব মিলিয়ে তিন বছরে মহিলাদের হাতে দু লাখ টাকা করে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয় বছরের প্রথমে বীমা বিক্রি করে 84 হাজার টাকা কমিশন পেতে পারেন বিমা সখীরা (Sakhi Yojana)।

















