প্রিসাইডিং অফিসারের ভুলে ইভিএম মেশিন বিকল, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রিসাইডিং অফিসারের এক ‘ছোট্ট’ ভুল। তাতেই বড়সড় বিপত্তি বাঁধার পথে প্রথম দফার ভোটে (West Bengal Assembly Election 2026)। ভোট শেষে ইভিএম মেশিন ক্লোজ না করেই সুইচড অফ করে দেওয়ার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ভোটের পর ভুল সুইচ টেপায় বিকল হয়ে যায় ইভিএম। বিষয়টি নিয়ে ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

রায়গঞ্জে ভোটের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় বড় ভুল প্রিসাইডিং অফিসারের

জানা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভার ১৫ নম্বর বুথ হাটমনি শঙ্কর এফপি স্কুলের ঘটনা এটি। ভোট শেষের পর বাকি কাজ যখন করা হচ্ছিল তখনই হঠাৎ ইভিএম সুইচড অফ করে দেন প্রিসাইডিং অফিসার। পরে আবার ইভিএম রিস্টার্ট করার চেষ্টা করলেও তা হয়নি বলে খবর।

Evm machine gone bad for presiding officer mistake in West Bengal assembly election 2026

কী জানান প্রিসাইডিং অফিসার: ওই প্রিসাইডিং অফিসার জানান, ইভিএমটি ক্লোজ করার সুইচটি প্রেস করার কথা ছিল তাঁর। কিন্তু ভুল করে তিনি ইভিএম সুইচ অফ করে দেন। এরপর ইভিএম (West Bengal Assembly Election 2026) রিস্টার্ট করার চেষ্টা করলে তা আর চালু হয়নি। ডেটা এরর দেখিয়েছে বলে জানান তিনি। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জের তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন : ভোটের উত্তাপে কমল নম্বর, পরিণীতা বা পরশুরাম নয়, কে রইল প্রথম স্থানে?

মিলবে ভোটের তথ্য: তিনি জানান, জেলাশাসকের সঙ্গে তাঁর কথা হয়েছে। ইঞ্জিনিয়ার আসবেন। তবে ইভিএম যদি আবার সক্রিয় না করা যায় তাতেও সমস্যা নেই বলেই জেলাশাসক তাঁকে জানিয়েছেন। ইভিএম এর বদলে ভিভিপ্যাট থেকে ওই বুথের সব ভোট গণনা করা হবে। তবে সেটা যে করা যাবে তার জন্য লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন তিনি।

আরও পড়ুন : এসওপি মামলায় হস্তক্ষেপ নয়, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের নির্দেশ হাইকোর্টের

রাতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বুথে পৌঁছাতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়রা প্রশ্ন তোলেন, তৃণমূল প্রার্থী বুথে কেন প্রবেশ করেছিলেন? এমনকি তিনি যখন বুথ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখনও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।