বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এ ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২০২৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয় দলটি। তারপরেই দলের তৎকালীন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, এই সিদ্ধান্ত অবাক করে দেয় ক্রিকেট বিশেষজ্ঞ এবং অনুরাগীদের। যে শ্রেয়স আইয়ার তাদের শিরোপা জিতিয়েছিলেন, ঠিক পরের মরশুমেই ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ছেড়ে দেয়। এবার ফ্র্যাঞ্চাইজিটির প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এই বিষয়ে মুখ খুলেছেন এবং জানিয়েছেন কেন শ্রেয়সকে বাদ দিয়েছিল KKR।
কেন শ্রেয়স আইয়ারকে বাদ দিল KKR (Kolkata Knight Riders)?
জানিয়ে রাখি যে, আইয়ারের অধিনায়কত্বে কলকাতা ২০২৪ সালে তাদের তৃতীয় শিরোপা জেতে। তবে, পরের মরশুমে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ছেড়ে দেওয়ায় তিনি পরবর্তী মেগা নিলামে পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হন। আইয়ারের অধিনায়কত্বে পাঞ্জাব গত বছর ফাইনালে পৌঁছেছিল। চলতি বছরেও পাঞ্জাব ৬ টি ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে।

কী জানিয়েছেন প্রাক্তন কোচ: শ্রেয়স আইয়ার যখন কলকাতায় ছিলেন, তখন দলের কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি ভারতীয় ক্রিকেটে একটি সুপরিচিত নাম। গত বছর পর্যন্ত তিনি কলকাতার কোচ ছিলেন। এমতাবস্থায়, কলকাতা ম্যানেজমেন্ট কেন আইয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা ব্যাখ্যা করেছেন চন্দ্রকান্ত। তিনি বলেন যে শ্রেয়স একজন দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু কিছু বিষয় ঠিকঠাক চলছিল না, এবং সেই কারণেই তাঁকে চলে যেতে হয়েছিল।
আরও পড়ুন: দেশজুড়ে বুলেট ট্রেন চালু করার জন্য কেন্দ্রের ব্যাপক প্রস্তুতি! সামনে এল মেগা প্ল্যান
তিনি রেভস্পোর্টসকে জানান, ‘দুর্ভাগ্যবশত, আমরা তাঁকে আটকাতে পারিনি। শ্রেয়স একজন অসাধারণ খেলোয়াড়, তিনি অধিনায়ক হিসেবে আমাদের জন্য ট্রফি জিতেছেন।’ চন্দ্রকান্ত বলেন, শ্রেয়স যেভাবে দলটাকে সামলাতেন, তা আমার খুবই ভালো লাগত, কিন্তু কখনও কখনও কিছু পরিস্থিতি তৈরি হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনার কারণে এমন খেলোয়াড়দের ছেড়ে দিতে হয়।’
আরও পড়ুন: নিত্যযাত্রীদের কমবে চিন্তা! এবার ট্রাফিক সিগন্যালে বাঁচবে সময়, AI করবে মুশকিল আসান
মালিকদের ধন্যবাদ জানান: চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, কলকাতার কোচ হিসেবে শ্রেয়স আইয়ারের বিদায়ে তিনি দুঃখ পেয়েছেন। তাঁর মতে, ‘স্বাভাবিকভাবেই, একজন কোচ হিসেবে আমার খুব খারাপ লেগেছে। এটা ইচ্ছাকৃত ছিল না, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। ফিল সল্ট ও অন্যদের ব্যাপারেও আমার এমনটাই মনে হয়েছে। তবে, আমি দলের মালিক শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলাকে ধন্যবাদ জানাই।’

















