হলুদ বেশি হয়ে গেলে কী করবেন? কয়েকটি সহজ উপায়েই ফেরান খাবারের স্বাদ

Published on:

Published on:

Cooking Tips added too much turmeric to your cooking fix it easily with these tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে ভাল রান্না করতে গেলে আপনাকে পরিমাণ ও পরিমাপ বুঝে, প্রত্যেকটি মশলা দিতে হয়। তবে কোন সময় অবচেতনে যদি বেশি পরিমাণে মশলা পড়ে যায় তাহলে অনেক সময় আমরা সেই রান্নাগুলোকে ফেলে দিতে বাধ্য হই। কিন্তু আজকে প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা। যা অবলম্বন করলে আপনি সহজেই আপনার রান্নায় পড়ে যাওয়া অতিরিক্ত হলুদের স্বাদ নিমেষে নিয়ন্ত্রণে আনতে পারবেন। দেখে নিন এই ঘরোয়া টোটকা গুলি (Cooking Tips)।

রান্নায় হলুদ বেশি হয়ে গেছে? এই টিপসেই ঠিক করুন সহজে (Cooking Tips)

১)সবচেয়ে সহজ উপায় গরম খুন্তির ব্যবহার। কড়াইতেই রান্নাটি রেখে দিন। আরেকটি ওভেন জ্বালিয়ে একটি খুন্তি ভাল করে গরম করে নিন। লোহার খুন্তি হলে ভাল হয়।

Cooking Tips added too much turmeric to your cooking fix it easily with these tips

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি নিয়ে বিতর্ক, জরুরি বৈঠকে সংসদ

২)তরকারিতে বেশি করে টমেটো পিউরি দিয়ে দিন। তা অতিরিক্ত হলুদ এবং নুন দুটিই টেনে নেবে।

৩(রান্না চলাকালীনই যদি বুঝতে পারেন যে তরকারিতে হলুদ বেশি হয়েছে, তাহলে আলু কুচিকুচি করে কেটে তাতে দিয়ে দিন।

৪)যে সবজির তরকারি রাঁধছেন, সেই সবজিও ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে পারেন, বাড়তি হলুদ শুষে নেবে ওই সবজি (Cooking Tips)।