ধাবা স্টাইলের ধনেপাতার পরোটা এখন বাড়িতেই বানান সহজ পদ্ধতি, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up some coriander parathas with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: এক রকমের রুটে পরোটা খেতে খেতে আপনারও মুখে কি অরুচি ধরেছে। নতুনত্ব কোন খাবার খেতে ইচ্ছে চাইলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। আজকের প্রতিবেদনে রইল চটপট আপনি কিভাবে ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু ধনেপাতার পরোটা। রেসিপি দেখে নিন (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ধনেপাতার পরোটা (Recipe)

বাড়িতে যদি সপ্তাহ শেষে অতিথি আসে। তাহলে তাদেরকে পরিবেশনের জন্য বানিয়ে ফেলতে পারেন মাত্র ১৫ মিনিটে সুস্বাদু তৈরি করা ধনেপাতার পরোটা। এটি বানাতে একদিকে যেমন অল্প উপকরণ লাগে। অপরদিকে খেতেও দুর্দান্ত হয়। দেখে নিন এর রেসিপি (Recipe)।

Recipe whip up some coriander parathas with just a few ingredients

আরও পড়ুন: হলুদ বেশি হয়ে গেলে কী করবেন? কয়েকটি সহজ উপায়েই ফেরান খাবারের স্বাদ

উপকরণ:

ময়দা— ২ কাপ

ধনে পাতা— আধ কাপ

পেঁয়াজ— ১টি

নুন— ১ চা চামচ

তেল— ৩ টেবল চামচ

আমচুর— ১ চা চামচ

চাট মশলা— ১ চা চামচ

কাঁচা লঙ্কা— ২টি

মৌরি গুঁড়ো— ১ চা চামচ

দেশি ঘি— ভাজার জন্য

প্রণালী: প্রথমে ময়দায় নুন, আমচুর, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো আর জোয়ান মিশিয়ে নিন ভাল করে। এর পর তেল দিয়ে ভাল করে ময়ান দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে ময়দা মেখে নিন। এরপর ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পরোটা বেলে নিন। তারপর ভালো করে ভেজে নিন। এরপর ধনেপাতার পরোটা পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা টক দই আর কাঁচা লঙ্কার আচার এর সঙ্গে (Recipe)।