এপ্রিলেই মিলবে DA-র টাকা? সরকারি কর্মীদের জন্য ‘খারাপ খবর’

Published on:

Published on:

dearness allowance(127)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়ম করে ফের একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ২০ এপ্রিল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। অর্থাৎ ফের একবার বেড়েছে ডিএ-ডিআর।

আরও বাড়ল কেন্দ্র-রাজ্য DA-র ব্যবধান | Dearness Allowance

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। এতদিন সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার ২% ডিএ বৃদ্ধি করায় ৬০ শতাংশে পৌঁছে গেল মহার্ঘ ভাতা।

জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। নয়া ভাতা প্রথম ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে ৷

ঘোষণা হয়েছিল এরিয়ার সহ ডিএ এপ্রিল থেকে পাবেন সরকারিরা। এপ্রিল মাসের বেতনেই কর্মী ও পেনশনভোগীদের মিলবে মহার্ঘ ভাতা৷ যদিও বিশেষজ্ঞদের মতে এপ্রিলের বেতন প্রক্রিয়া আগের থেকেই শুরু হয়েছে, ফলত বকেয়া মে মাসেই পেতে পারেন সকলে৷ অর্থাৎ সরকারি কর্মীদের এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

dearness allowance(168)

আরও পড়ুন: হলফনামায় নেই সম্পত্তির সঠিক হিসেব? অদিতি-দেবরাজকে ঘিরে বড় প্রশ্ন তুললেন তরুণজ্যোতি তিওয়ারি

এদিকে কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক সমানে বাড়ছে। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় প্রায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। অন্তর্বর্তিকালীন বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হলেও সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। ফলত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র পার্থক্য দাঁড়াচ্ছে প্রায় ৪২ শতাংশ।