মমতার এলাকাতে দাঁড়িয়েই পরিষেবা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari gives a big message while standing in Mamata's area
Follow

বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফা ভোটের আবহে ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ আরও চড়ছে। এই পরিস্থিতিতে সরাসরি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এলাকাতেই সভা করে বড় বার্তা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরে তিনি শাসকদলকে নিশানা করেন।

শুভেন্দুর (Suvendu Adhikari) নিশানায় মুখ্যমন্ত্রী

রবিবার ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়ায় একটি জনসভা করে বিজেপি। এই এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি হওয়ায় সভাটি ঘিরে রাজনৈতিক গুরুত্ব ছিল চোখে পড়ার মতো।সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এই কেন্দ্রের বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত।

শুভেন্দু শাসক দলকে কটাক্ষ করে বলেন, “আপনারা গত ১৫ বছর বিধায়ক কাকে বলে দেখেননি। এমনকি পরিষেবা কাকে বলে তাও জানেন না। আমি কথা দিচ্ছি, আমি ভবানীপুরে থেকে আপনাদের বিধায়ক পরিষেবা দেব।” এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, “ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডেই আমি বিধায়ক কার্যালয় তৈরি করে আপনাদের পরিষেবা দেব, আপনাদের আর কোনও সমস্যায় পড়তে হবে না।”

যে জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, তার কাছেই রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। ফলে রাজনৈতিক মহলে এই সভাকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। অতীতের নির্বাচনী ফলাফলেও এই ওয়ার্ডে বিজেপির ভালো পারফরম্যান্স দেখা গিয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে ৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। সেই ফলাফলকে মাথায় রেখে এবারও নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে গেরুয়া শিবির।

Suvendu Adhikari gives a big message while standing in Mamata's area

আরও পড়ুন : কীসের ইঙ্গিত ! কমিশনের নজরে এবার যাদবপুর-কলকাতা সহ বহু বিশ্ববিদ্যালয়

পটুয়াপাড়ার সভার পর শুভেন্দু ৬৩ নম্বর ওয়ার্ডে গিয়ে জনসংযোগে করেন। সদর স্ট্রিট, কিড স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট ও টটি রোড এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন চান। ভবানীপুরে প্রচারের তীব্রতা ক্রমেই বাড়ছে। প্রতিশ্রুতি আর রাজনৈতিক আক্রমণের মধ্যে দিয়ে স্পষ্ট, এই কেন্দ্রের লড়াই এ বার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জমজমাট হতে চলেছে।