ফলতা নিয়ে এখনও ধোঁয়াশা, দুই কেন্দ্রের ১৫ টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের

Published on:

Published on:

All parties are happy with the efforts of Election Commission of India to ensure peaceful polls in Bengal.
Follow

বাংলাহান্ট ডেস্ক : এবারেও পুনর্নির্বাচন হবে রাজ্যে। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের ১৫ টি বুথে পুনর্নির্বাচন (Assembly Election) হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শনিবার হবে পুনর্নির্বাচন। কোন কোন বুথে হবে তাও জানিয়ে দিয়েছে কমিশন। যদিও ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে কিনা তা এখনও জানায়নি নির্বাচন কমিশন।

একাধিক বুথে পুনর্নির্বাচনের (Assembly Election) ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১ টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪ টি বুথে পুনর্নির্বাচন হবে বলে ঠিক করা হয়েছে। শনিবার সকাল ৭ টা থেকে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন শুরু হবে আর চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

Election Commission announced re election in assembly election

কোথায় কোথায় পুনর্নির্বাচন: দ্বিতীয় দফাতেই ভোটগ্রহণ হয়েছিল ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে। তবে কয়েকজন প্রার্থীর তরফে ওই দুই বিধানসভা কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্বাচন (Assembly Election) করার আবেদন জানানো হয়। তার প্রয়োজন রয়েছে কিনা তা স্ক্রুটিনি করে দেখে তারপর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই দায়িত্ব পড়ে কমিশনের নিযুক্ত বিশেষ পর্যবেক্ষককে। স্ক্রুটিনির বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার পরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন : ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, মাসের শুরুতেই ভাড়া বৃদ্ধি অটোয়

ফলতায় এখনও ঘোষণা হয়নি: সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে পাঠানো প্রস্তাবে কমিশন নিযুক্ত পর্যবেক্ষক জানিয়েছেন, ফলতার ৩০ টি বুথে পুনর্নির্বাচন করা হোক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেন, ডায়মন্ড হারবারে ৪ টি এবং মগরাহাটে ১১ টি বুথে হচ্ছে পুনর্নির্বাচন। তবে ডায়মন্ড হারবারের ১৬ টি বুথে ছিল সমস্যা।

আরও পড়ুন : খাস মুখ্যমন্ত্রীর পাশের বাড়িতে পাবদা মাছের আমন্ত্রণ শুভেন্দুর! হাওয়া ঘুরছে ভবানীপুরে?

প্রসঙ্গত, দ্বিতীয় দফা ভোটের দিন ফলতায় ১৭০ এবং ১৮৯ নম্বর বুথে ইভিএমে টেপ লাগানো রয়েছে বলে অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার একাধিক বুথে ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল।