খাস মুখ্যমন্ত্রীর পাশের বাড়িতে পাবদা মাছের আমন্ত্রণ শুভেন্দুর! হাওয়া ঘুরছে ভবানীপুরে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ২০২৬ এর বিধানসভা নির্বাচনে সবথেকে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে ভবানীপুর। এখানে এবার সম্মুখ সমরে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সদ্য মিটেছে বাংলার ভোটপর্ব। আগামী ৪ মে ভোটের ফলাফল ঘোষণার দিন। তার আগে ফের মমতা এবং ভবানীপুর কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

ভোট দিয়ে কী ঘোষণা করলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

দ্বিতীয় দফার ভোটের দিনই নিজের জয়ের মার্জিন ঘোষণা করে দিয়েছিলেন শুভেন্দু। আর ভোটের পরদিনই আবারও তিনি ঘোষণা করলেন, নিজের বুথেই পরাজয়ের মুখ দেখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ার বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশনে অন্তত ২০০ ভোটে হারবেন এবার। আমার এই কথা রেকর্ড করে রাখুন, ৪ মে মিলিয়ে নেবেন’।

Suvendu Adhikari got invitation from Mamata neighbour

পাবদা মাছের আমন্ত্রণ শুভেন্দুকে: শুভেন্দুর জোরালো দাবি, খাস ভবানীপুরে এবার সরকার বিরোধী হাওয়া এবার প্রবল। এর সপক্ষে প্রমাণও দিয়েছেন বিরোধী দলনেতা। একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ভোটের দিন দুপুরে মিত্র ইনস্টিটিউশনের বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ির এক মহিলার সঙ্গে তাঁর দেখা হয়। তিনি প্রকাশ্যেই তাঁর বাড়িতে পাবদা মাছ খাওয়ার আমন্ত্রণ জানান শুভেন্দুকে। বিরোধী দলনেতা আরও বলেন, সেখানে উপস্থিত অনেক সাংবাদিকও এই ঘটনার সাক্ষী।

আরও পড়ুন: মাসের প্রথম দিনেই দুর্ভোগ, শুক্রবার এক ধাক্কায় কমছে মেট্রো পরিষেবা

কোন দিকে ঘুরছে হাওয়া: শুভেন্দু অধিকারী বলেন, খোদ মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের এই আচরণই পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে। তাঁর মতে, ভবানীপুরের মানুষ পরিবর্তন চাইছেন। এবারের উচ্চ হারের ভোটদান এবং অবাঙালি ভোটারদের ভোটদানের প্রভাব ভবানীপুরের হাওয়া কোনদিকে ঘোরায় সেটাই দেখার।

আরও পড়ুন: ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, মাসের শুরুতেই ভাড়া বৃদ্ধি অটোয়

এদিকে শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে রাজনৈতিক মহলেও উঠেছে ঝড়। যদিও তৃণমূলের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই শুভেন্দু অধিকারী ‘অবান্তর’ গল্প ফাঁদছেন। ৪ মে-র ফলাফলেই স্পষ্ট হবে সবটা।