বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল শুক্রবার মে দিবস। সেই সঙ্গে রয়েছে বুদ্ধ পূর্ণিমাও। এদিন কলকাতা মেট্রোর পরিষেবায় আনা হচ্ছে আংশিক পরিবর্তন। মে মাসের প্রথম দিনেই কম চলবে মেট্রো (Kolkata Metro)। ব্লু লাইনে নির্ধারিত ২৭২ টি মেট্রো পরিষেবার বদলে এদিন চলবে ২৪৪ টি মেট্রো।
শুক্রবার কমছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা
শুক্রবার গ্রিন লাইনেও মেট্রো পরিষেবায় বদল আসছে।২২৮ টির বদলে এদিন চলবে ২০৪ টি মেট্রো। এর মধ্যে ১০২ টি আপ এবং ১০২ টি ডাউন। ইয়েলো লাইনেও এদিন মেট্রো পরিষেবা কম থাকবে। ১২০ টির বদলে ৯২ টি মেট্রো চলবে, ৪৬ টি আপ এবং ৪৬ টি ডাউন।

কোন লাইনে কমবে পরিষেবা: যদিও অরেঞ্জ এবং পার্পল লাইনে এদিন পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে মেট্রোর তরফে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তিত রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন : আরও কমল নম্বর, বড় ছক্কা জি বাংলার, কে দখল করল সেরার সিংহাসন?
ভোটেও স্বাভাবিক ছিল পরিষেবা: প্রসঙ্গত, গতকাল বুধবার ছিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন দিনভর স্বাভাবিক ছিল মেট্রো (Kolkata Metro) পরিষেবা। ভোটের কোনও প্রভাব এদিন মেট্রো পরিষেবাতে পড়েনি। ফলত গন্তব্যে পৌঁছাতে কারোর কোনও সমস্যা হয়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন : ট্রেনে তো বহুবার চড়েছেন, এই জিনিসগুলি নিয়ে স্টেশনেও ঢোকা যায় না, জানতেন?
আগামীকাল ১ মে দেশজুড়ে পালিত হবে মে দিবস। এছাড়াও রয়েছে বুদ্ধ পূর্ণিমা। এদিন অনেকে স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকছে। সেই কারণেই মেট্রো পরিষেবা এদিন কম থাকছে বলে মনে করা হচ্ছে।












