ট্রেনে তো বহুবার চড়েছেন, এই জিনিসগুলি নিয়ে স্টেশনেও ঢোকা যায় না, জানতেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে হাওড়া, শিয়ালদহ রেল স্টেশন সবসময় জনাকীর্ণ থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এই স্টেশন গুলি দিয়ে। আর সেই সমস্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন রেলওয়ে (Indian Railways) সুরক্ষা বাহিনী। স্টেশনের কর্মীরাও সর্বদা নজরদারি চালিয়ে যাচ্ছেন, যাতে প্রত্যেক যাত্রী সুরক্ষিত থাকেন এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন।

জনসচেতনতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ পূর্ব রেলের (Indian Railways)

বিশেষ করে স্টেশন চত্বরে আগুন বা দাহ্য পদার্থ থেকে নিরাপত্তার অভাব না ঘটে তার জন্য পূর্ব রেল সবসময় কাজ করে চলেছে। এমনকি জনসচেতনতা যাতে বৃদ্ধি পায় তার জন্য শিয়ালদহ, হাওড়া, মালদা, আসানসোল সহ সমস্ত বিভাগে কর্মসূচি, প্রচার অভিযান চালানো হচ্ছে। তবে শুধু প্ল্যাটফর্মেই নয়, রেললাইনের আশেপাশে বা ট্র্যাকের ধারে আগুন জ্বালানো বা দাহ্য পদার্থ ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা।

What products are banned in Indian Railways

কী কী জিনিস নিষিদ্ধ: রেলের নিয়মানুযায়ী, ট্রেনে গ্যাস সিলিন্ডার, কেরোসিন, পেট্রোল, স্টোভ, বাজি বহন করা কঠোর ভাবে নিষিদ্ধ। এমনকি ধূমপান করাও নিষিদ্ধ ট্রেনে। রেলওয়ে আইন ১৯৮৯ এর ১৬৪ এবং ১৬৫ ধারা অনুযায়ী, ট্রেনে বিপজ্জনক বা দাহ্য বস্তু বহন করা গুরুতর অপরাধ। কেউ যদি দোষী সাব্যস্ত হয় তবে ৩ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, মোটা জরিমানা বা উভয়ই হতে পারে।

আরও পড়ুন : আর দেখা যাবে না নাম ঠিকানা, বসছে কিউআর কোড, কী কী বদল হচ্ছে আধার কার্ডে?

কী বলছে নিয়ম: রেলের (Indian Railways) তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, অবৈধভাবে আগুন ব্যবহারকারী বিক্রেতাদের কাছ থেকে খাবার না কিনতে। এছাড়াও কাউকে স্টোভ ব্যবহার করতে দেখলে বা কামরায়, প্ল্যাটফর্মে বা রেললাইনের কাছে ধূমপান করতে দেখলে অবিলম্বে আরপিএফ এর কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন : আরও কমল নম্বর, বড় ছক্কা জি বাংলার, কে দখল করল সেরার সিংহাসন?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এ বিষয়ে বলেন, ট্র্যাকের ধারে ছোট স্ফুলিঙ্গ, লুকানো স্টোভ, কাউকে আগুন জ্বালাতে দেখলেও অবহেলা করবেন না।