বাংলা হান্ট ডেস্কঃ ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা নামলেও এর পালা চুকতেই হু হু করে বাড়বে তাপমাত্রা। অন্তত তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের মতো রাজ্যের স্কুলগুলোতে সাধারণত ছাত্রছাত্রীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই গরমের ছুটি (Summer Vacation) পড়ে যায়। এই আবহে এবার কবে পড়বে গরমের ছুটি সেই নিয়ে চর্চা চলছে।
গরমের ছুটি নিয়ে জল্পনা | Summer Vacation
গত কয়েক বছরের প্রবণতা অনুযায়ী, এ রাজ্যের স্কুলগুলোতে মে মাসের শুরুতেই গরমের ছুটি ঘোষণা হয়ে যায়। তাপপ্রবাহ বাড়লে ছুটি বাড়ানো হতে পারে। উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অফিসিয়াল ছুটির তালিকায় মে মাসে মাত্র ৬ দিনের ছুটির উল্লেখ রয়েছে। তবে শিক্ষক সংগঠনগুলির মতে ছুটির তালিকায় ১১- ১৬ মে পর্যন্ত মাত্র ৬ দিন গরমের ছুটি থাকলেও আবহাওয়া, তাপপ্রবাহের পরিস্থিতি বিচার করে তা কার্যত সম্ভব নয় বলেই তারা মনে করছেন।
বর্তমানে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা একধাক্কায় কমেছে কিছুটা। মূলত আবহাওয়া দপ্তর (IMD) যদি কোনো নির্দিষ্ট এলাকায় ‘রেড’ বা ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি করে, তবে সেই নির্দিষ্ট জেলাগুলোতে স্কুল সাময়িকভাবে বন্ধ রাখার পথে হাঁটা হয় অথবা স্কুলের সময় পরিবর্তনও করা হয়ে থাকে।
এ বছর যদিও গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আসবে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দফতরের তরফে স্পষ্ট কোনও নির্দেশিকা সামনে আসেনি। আবার টানা গরমের ছুটিতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতির কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে না এনে সকালে পঠনপাঠন শুরু করার আবেদন জানিয়েছে শিক্ষকদের একাংশ।

আরও পড়ুন: বৈভবকে আউট করে ‘উদ্দাম সেলিব্রেশন’-এর জের! BCCI-র কড়া শাস্তির সম্মুখীন কাইল জেমিসন
শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফেও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব স্তরে সকালে স্কুল চালু করার আর্জি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদে আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার, বিকাশ ভবনে শিক্ষাসচিবকে সকালে স্কুল চালু করার জন্য একটি স্মারকলিপি জমা করেছেন শিক্ষকদের একাংশ। এবার শিক্ষা দফতর কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।













