বাংলা হান্ট ডেস্কঃ এখনকার দিনে চিকিৎসা, পড়াশোনা বা বাড়ি তৈরির খরচ সামলানো অনেকের কাছেই কঠিন হয়ে উঠছে। তবে কেন্দ্র সরকারের এমন কিছু প্রকল্প (Free Government Scheme) রয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে বা কম খরচে নানা সুবিধা পেতে পারেন। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মেয়ের ভবিষ্যতের সঞ্চয়, ব্যবসার লোন কিংবা পড়াশোনার খরচ, একাধিক ক্ষেত্রে সরকারি সাহায্য মিলছে। কিন্তু এখনও অনেকেই এই প্রকল্পগুলির বিষয়ে ঠিকভাবে জানেন না। সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতেই আজকের এই প্রতিবেদন।
কোন স্কিমে (Free Government Scheme) কী সুবিধা মিলছে?
কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প হল আয়ুষ্মান ভারত। এই প্রকল্পে একটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়। প্রবীণ নাগরিকদের জন্যও আলাদা স্বাস্থ্য সুবিধা রয়েছে। কন্যাসন্তানের ভবিষ্যতের কথা ভেবে চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমে বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। মেয়ের বয়স ২১ বছর হলে সেই টাকা তোলা যায়। বর্তমানে এই প্রকল্পে ৮.২ শতাংশ হারে সুদ মিলছে (Free Government Scheme)।
নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণে সাহায্য করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেয় কেন্দ্র সরকার। দেড় লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে। ছোট ব্যবসা শুরু করতে বা ব্যবসা বাড়াতে মুদ্রা লোন প্রকল্পের সুবিধাও দেওয়া হচ্ছে। এই স্কিমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এর জন্য কোনও বন্ধক রাখতে হয় না।
অন্যদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব পরিবারের মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। রান্নার গ্যাসে ভর্তুকির সুবিধাও মেলে। পড়ুয়াদের জন্য রয়েছে ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম। এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বছরে ১২ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারাও ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান।

স্বাস্থ্য, শিক্ষা, বাড়ি বা ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করার জন্যই এই প্রকল্পগুলি (Free Government Scheme) চালু করেছে কেন্দ্র সরকার। তবে এখনও অনেকেই এই সুবিধাগুলির বিষয়ে জানেন না।













