মেদিনীপুরের যাত্রীদের জন্য সুখবর! এবার এসি বাসে পৌঁছনো যাবে কল্যাণী AIIMS, জানুন বিস্তারিত

Published on:

Published on:

Midnapore to kalyani AC buses route when and at what times will they depart

বাংলা হান্ট ডেস্ক: এবার যারা কল্যাণী এইমসে যেতে চান তাদের জন্য রয়েছে সুখবর। কারণ মেদিনীপুর (midnapore) থেকে কল্যাণী এইমস পর্যন্ত চলবে এসি বাস। নভেম্বরের শুরুতেই এমন সুখবর জানানো হল। মাত্র পাঁচ ঘন্টায় পৌঁছে যাবেন এখানে। পাশাপাশি বাসের ভাড়া রাখা হয়েছে ৩৫০ টাকা। গত ২ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হয়েছে।

মেদিনীপুর-কল্যাণী রুটে এসি বাস, কবে কখন ছাড়বে? (midnapore)

মেদিনীপুর (midnapore) থেকে বারাসাত হয়ে কল্যাণী এইমস পর্যন্ত যাবে এই বাসটি। বাসের সিট সংখ্যা থাকবে ৪০ টি। রবিবার বাদে সপ্তাহে ছয় দিনই এই বাসের পরিষেবা পাওয়া যাচ্ছে। তাছাড়া প্রতিদিন সকাল ছয়টা পাঁচ মিনিটে মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে এই বাসটি ছাড়বে।

মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এই বাসটি একাধিক গুরুত্বপূর্ণ স্টপেজে দাঁড়াবে। যার মধ্যে রয়েছে- খড়্গপুর চৌরঙ্গী, মাদপুর, বসন্তপুর, ডেবরা, আশারি, রাতুলিয়া, মেছোগ্রাম, সিদ্ধাবাজার, দেউলিয়া বাজার, হলদিয়া মোড়, কোলাঘাট হয়ে বাগনান, উলুবেড়িয়া, ধূলাগড়, আলমপুর, কোনা এক্সপ্রেসওয়ে, বালি হল্ট, দক্ষিণেশ্বর, ডানলপ, এয়ারপোর্ট, তিন নম্বর, মধ্যমগ্রাম, বারাসত, আমডাঙা, আওয়ালসিদ্ধি, জাগুলি, কল্যাণী মোড়, কল্যাণী AIIMS। এরপর কল্যাণী রেল স্টেশনে গিয়ে পৌঁছবে এই বাস।

Midnapore to kalyani AC buses route when and at what times will they depart

আরও পড়ুন: নভেম্বরের কোন কোন দিন বন্ধ স্কুল? জেনে নিন ছুটির তালিকা

এই বিষয়ে বাসের মালিক শুভাশিস ঘোড়াই বলেন, প্রথম দিন থেকে যাত্রীদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। কল্যাণী এইমস-সে চিকিৎসার জন্য বহু মানুষই আসেন। পাশাপাশি সাধারণ মানুষও এই বাসে করে যাতায়াত করছেন। মাঝে শুধু দশ মিনিটের জন্য একটি জায়গায় বাসটিকে দাঁড় করানো হচ্ছে।

এছাড়া চন্দ্রকোণা টাউন থেকে কল্যাণী পর্যন্ত রয়েছে এই বাসটি। দুমাস ধরে মিলছে এই পরিষেবা। নন এসি এই বাসটিতে ৫৫ টি সিট রয়েছে। তাছাড়া চন্দ্রকোণা টাউন থেকে ৫ ঘণ্টার বেশি সময় লাগে কল্যাণী পৌঁছতে। এই বাসায় যাতায়াত করতে পারেন এমসে যারা যেতে চান।

একই সঙ্গে রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই এই বাসটি চন্দ্রকোণা থেকে যাতায়াত করছে। প্রতিদিন ভোর ৩:৪৫ এ চন্দ্রকোণা টাউন থেকে বাসটি ছাড়ছে। আবার বিকেল ৩: ৫ এ কল্যাণী বাস স্ট্যান্ড থেকে বাসটি চন্দ্রকোণা টাউনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই বাসের টিকিট মূল্য হচ্ছে ১৬০ টাকা।

এছাড়াও আপনি মেদিনীপুর (midnapore) কিংবা কল্যাণী অথবা চন্দ্রকোণা টাউন থেকে কল্যাণী পর্যন্ত বাস পরিষেবার চালু হওয়ায় বাস যাত্রীদের সুবিধা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর এই বাসে যাতায়াত করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে টিকিট বুকিং সিস্টেমেও রয়েছে। অনলাইনে টাকা পেমেন্ট করে সেই পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সেট বুকিং করা যাচ্ছে।