বাংলা হান্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE)। চলতি বছর ৮০ দিনের মাথায়। ফল প্রকাশ হল মাধ্যমিকের। জানা যায় এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। যার শেষ হয় ১২ ফেব্রুয়ারি। আর এই বছর পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। তাছাড়া এই বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৫ লক্ষ ৪৪ হাজার। আর ছাত্রীর সংখ্যা ছিল ৪ লক্ষ ২৬ হাজার।
মেধাতালিকায় ১৩১ পড়ুয়া, শীর্ষে অভিরূপ ভদ্র (WBBSE)
চলতি বছর এইবছর মাধ্যমিকে পাশের হার সামান্য বেড়েছে। গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। যেখানে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ। ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ। ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ। এক নজরে দেখে নিন এই বছরের প্রথম ১০-এ থাকা কৃতী ছাত্র-ছাত্রীদের নাম (WBBSE)।

আরও পড়ুন: মে-এর প্রথম সপ্তাহে ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
মেধাতালিকায় (Madhyamik Class 10 Toppers List) মোট ১৩১ পড়ুয়া। একনজরে দেখে নিন প্রথম দশে স্থান পেল কারা।
অভিরূপ ভদ্র, সারদা বিদ্যামন্দির, উত্তর দিনাজপুর
দ্বিতীয় (প্রাপ্ত নম্বর ৬৯৬)
প্রিয়তোষ মুখোপাধ্যায়, সরোজিনীদেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির, বীরভূম
তৃতীয় (দ্বিতীয় (প্রাপ্ত নম্বর ৬৯৫)
সৌর জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা
মৈনাক মণ্ডল, খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, বাঁকুড়া
অঙ্কনকুমার জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির, পূর্ব মেদিনীপুর
চতুর্থ (দ্বিতীয় (প্রাপ্ত নম্বর ৬৯৪)
অরিজিৎ বর, ছত্রি বিবেকানন্দ বিদ্যামন্দির, পূর্ব মেদিনীপুর
রোম কর্মকার, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া
সৌদীপ দাস, সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
সোহম জোয়ারদার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, রায়গঞ্জ
পঞ্চম (প্রাপ্ত নম্বর ৬৯৩)
দ্বৈপায়ন বিশ্বাস, বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি, নদিয়া
সামন্তক কুণ্ডু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
স্বরূপ কাঁথা, জটেশ্বর হাই স্কুল, আলিপুরদুয়ার
বেদাশ্রুতি সিনহা, ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর
সমন্বয় দেবনাথ, সারদা বিদ্যামন্দির, উত্তর দিনাজপুর
আয়ুষ সাহা, বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর
অরণ্য সরকার, বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর
ষষ্ঠ (প্রাপ্ত নম্বর ৬৯২)
আদ্রিত গোস্বামী, রহড়া রামকৃষ্ণ মিশন, বারাসত
বিদিশা হালদার, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, সোনারপুর
শঙ্খদীপ মান্না, সুরাটপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকি বিদ্যামন্দির, হরিরামপুর
অর্ণব বর্মন, চিঙ্গুরদানিয়া মডেল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর
অগ্নিপ্রভ নন্দ, তমলুক হ্যামিলটন হাই স্কুল, তমলুক
অগ্নিক মাল, বিষ্ণুুপুর হাই স্কুল, বাঁকুড়া
সপ্তশ্ব চট্টোপাধ্যায়, অমরকানন দেশবন্ধু বিদ্যালয়, বাঁকুড়া
সৌমাল্য চন্দ্র, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, কাটোয়া
আর্জয়িতা চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাই স্কুল, বর্ধমান
সোহিনী কোলে, পরমবুয়া জগদ্ধাত্রী হাই স্কুল, হুগলি
রৌণক মিত্র, ঘোকসাডাঙা প্রামাণিক হাই স্কুল, কোচবিহার
দীপ্তরাগ নাথ, গোপালনগর এমএসএস হাই স্কল, কোচবিহার,
শুচিস্মিতা পণ্ডিত, গোপালনগর এমএসএস হাই স্কল, কোচবিহার,
দেবাদৃত সরকার, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, আলিপুরদুয়ার (WBBSE)।
প্রসঙ্গত, এর আগেই বলা হয়েছিল যে বিধানসভার নির্বাচনের পর ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার। আর সেই মতনই ৮ তারিখ প্রকাশ পেল রেজাল্ট (WBBSE)।













