বাংলা হান্ট ডেস্কঃ ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজেদের পরিষদীয় দলকে আরও শক্তিশালী করতে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিধানসভায় বিরোধী আসনে বসে আগামী দিনে আরও সংগঠিত ও আক্রমণাত্মকভাবে লড়াই চালাতেই এই নতুন টিম গঠন করা হয়েছে বলে দল সূত্রে খবর। সেই কারণেই এবার অভিজ্ঞ নেতাদের উপরেই বেশি ভরসা রাখল দল। বিরোধী দলনেতা থেকে শুরু করে ডেপুটি লিডার ও চিফ হুইপ একাধিক গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্তদের।
শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করল তৃণমূল (Trinamool Congress)
তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে জানানো হয়েছে, ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিষদীয় দলের নেতৃত্বে এবার থাকবেন প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকেই বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই দলের পক্ষ থেকে তাঁর উপর আস্থা রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
একইসঙ্গে ডেপুটি লিডার অব অপজিশনের দায়িত্ব দেওয়া হয়েছে দুই মহিলা নেত্রী অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায় দলের (Trinamool Congress) অবস্থান আরও জোরালো করতে তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
অন্যদিকে, দলের (Trinamool Congress) মুখ্য সচেতক বা চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিধানসভায় দলের সদস্যদের সমন্বয় ও কৌশল ঠিক রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার তাঁর কাঁধে।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশে বড় রদবদল! এক ঝটকায় বদলি ৯৩ অফিসার, কোথায় পাঠানো হচ্ছে?
দলের (Trinamool Congress) তরফে নবনিযুক্ত সকলকে অভিনন্দন জানানো হয়েছে। আগামী দিনে বিধানসভায় মানুষের বিভিন্ন ইস্যু আরও জোরের সঙ্গে তুলে ধরতেই এই নতুন টিম তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই এই রদবদল হয়েছে, যাতে পরিষদীয় লড়াইয়ে দল আরও সংগঠিতভাবে এগোতে পারে।













