কলকাতা পুলিশে বড় রদবদল! এক ঝটকায় বদলি ৯৩ অফিসার, কোথায় পাঠানো হচ্ছে?

Published on:

Published on:

Kolkata Police Major Reshuffle After Suvendu Takes Charge
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই প্রশাসনে বড় পরিবর্তনের জল্পনা চলছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর এবার কলকাতা পুলিশের (Kolkata Police) বড় রদবদল করা হল। ডিসি, ওসি, সাব-ইন্সপেক্টর-সহ মোট ৯৩ জন অফিসারকে বদলি করা হয়েছে। সূত্রের খবর, এঁদের অনেকেই আগের শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সেই কারণেই এই বদলি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

কলকাতা পুলিশের (Kolkata Police) বড় রদবদল

যে তালিকা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বদলি হওয়া অফিসারদের (Kolkata Police) অনেককেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে পোস্টিং দেওয়া হয়েছে বহুজনকে। এছাড়াও সুন্দরবন লাগোয়া এলাকা ও পুরুলিয়াতেও কয়েকজনকে পাঠানো হচ্ছে।

সূত্রের খবর, যাঁদের বদলি করা হয়েছে তাঁদের অনেকেই আগের শাসকদলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে সোমবার নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর দেড়টায় বিধায়কদের নিয়েও বৈঠক রয়েছে।

এরপর বিকেল ৪টের সময় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। তারপর বিকেল ৫টায় ডিজিপি ও শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়েও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশাসনিক মহলের নজর এখন সেই বৈঠকের দিকেই। নতুন সরকার পুলিশ ও প্রশাসন নিয়ে কী বার্তা দেয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Kolkata Police Steps Up Security Before Polls

আরও পড়ুনঃ ‘সব বন্ধ করে দিন, ভদ্র হন’, মুখ্যমন্ত্রী হয়েই কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

এছাড়াও সূত্রের খবর, শুক্রবার নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকও হতে পারে। এর মধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গেও আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের (Kolkata Police) অন্দরে যে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, এই রদবদল সেই বার্তাকেই আরও স্পষ্ট করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।