বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর, প্রকাশ পেয়ে গিয়েছে মাধ্যমিকের রেজাল্ট। এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার সূচনা। সূত্রের খবর ১৪ মে ফল প্রকাশ হবে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের (WBCHSE)। জানা যায় সকাল ১০:৩০ মিনিটে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এরপর সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ্যাপ মারফত ফলাফল জানতে পারবেন। এবার অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন জানুন।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজ অনলাইনে চেক করার পদ্ধতি জানুন (WBCHSE)
সূত্রের খবর ৭৬তম দিনে ফলপ্রকাশ দিনের মাথায় এই বছরের উচ্চ মাধ্যমিকের। ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে যে, সেদিনই ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিটের হার্ডকপি, উত্তীর্ণের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে (WBCHSE)।

আরও পড়ুন: শিয়ালদা ডিভিশনের বড় সিদ্ধান্ত, মায়াপুরগামী যাত্রীদের জন্য নতুন লোকাল
এছাড়াও এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। তবে এই বছর শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও পরীক্ষার গার্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার জেনে নিন কোন কোন ওয়েবসাইট থেকে আপনি উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন।
অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন:
প্রথমে https://result.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।এর পরই ফলাফল দেখার পাতাটি খুলে যাবে।সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর পড়ুয়ারা দেখতে পেয়ে যাবেন ফল। তারপর প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে রাখা যেতে পারে।
এছাড়াও SMS মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল দেখা যাবে। এরজন্য SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে (WBCHSE)।













