Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - অন্যান্য - আর পোস্ট অফিসে ছোটার দরকার নেই, এবার বাড়িতে বসেই মিলবে পরিষেবা, বড় সুবিধা এই গ্রাহকদের

আর পোস্ট অফিসে ছোটার দরকার নেই, এবার বাড়িতে বসেই মিলবে পরিষেবা, বড় সুবিধা এই গ্রাহকদের

Nirajana Nag

Published on: May 15, 2026

Nirajana Nag

Published on: May 15, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই ভরসা করেন পোস্ট অফিসের উপরে। নানান সুবিধাও পাওয়া যায় পোস্ট অফিসে (India Post)। কারোর জন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে তাদের থাকছে এবার এক বড় সুখবর। পোস্ট অফিস গ্রাহকদের জন্য চালু করেছে নতুন পার্সোনালাইজড চেকবুক পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যেই এই চেকবুক পৌঁছে দেওয়া হবে সরাসরি গ্রাহকদের বাড়িতে।

KPS Admission 2026
SNU Admission 2026

পোস্ট অফিস (India Post) পরিষেবায় বড় পরিবর্তন

জানা যাচ্ছে, আগে থেকেই এই চেকবুকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code প্রিন্ট করা থাকবে। গত ৮ মে থেকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করেছে ইন্ডিয়া পোস্ট। এই নতুন পার্সোনালাইজড চেকবুকে আগে থেকেই জরুরি তথ্য প্রিন্ট থাকায় পরিষেবা আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। পোস্ট অফিসের গ্রাহকরাও এবার পাবেন ব্যাঙ্কের মতো সুযোগ সুবিধা।

India Post new service

কী থাকবে নতুন চেক বুকে: উল্লেখ্য, এর আগে পোস্ট অফিস থেকে দেওয়া চেকবুকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর প্রিন্ট করা থাকত না। এতে সমস্যায় পড়তেন বহু গ্রাহক। তবে এবার নতুন পার্সোনালাইজড চেকবুকে আগে থেকেই ছাপা থাকবে এই সমস্ত তথ্য। উপরন্তু এই নতুন পরিষেবায় চেকবুক নেওয়ার জন্য আর পোস্ট অফিস ছোটার দরকার নেই। বিনামূল্যে গ্রাহকদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে তা। এতদিন পোস্ট অফিস (India Post) কাউন্টার থেকে নিতে হত চেকবুক। কিন্তু এবার তা গ্রাহকের রেজিস্টার্ড ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : এক ধাক্কায় দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, আজ ১ লিটার তেল কিনতে কত খরচ হবে কলকাতায়?

পরিষেবা বাধ্যতামূলক নয়: জানানো হয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়েও খুব শীঘ্রই মিলবে এই পরিষেবা। এই চেকবুক পেতে গ্রাহকদের আবেদন করতে হবে পোস্ট অফিসে। যদিও পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা নেওয়া গ্রাহকদের জন্য বাধ্যতামূলক নয়। নিজেদের প্রয়োজন অনুযায়ী, পুরনো ইনস্ট্যান্ট চেকবুক বা পার্সোনালাইজড চেকবুক যেকোনো একটি বেছে নেওয়া যাবে। তবে ইনস্ট্যান্ট চেকবুক মিলবে শুধুমাত্র পোস্ট অফিসের কাউন্টার থেকেই।

আরও পড়ুন : মেঘ কাটলেই কাঞ্চনজঙ্ঘা, কাছেই নেওড়া ভ্যালি, গরমের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে

পার্সোনালাইজড চেকবুক পাওয়ার জন্য অবশ্য কিছু শর্ত রাখা হয়েছে। গ্রাহকের মোবাইল নম্বর অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। অ্যাকাউন্টে নূন্যতম ৫০০ টাকা ব্যালান্স থাকা জরুরি। ২০ টাকা চেকবুক চার্জ এবং জিএসটি দিতে হবে। তবে অ্যাকাউন্ট ফ্রিজ বা ডরম্যান্ট অবস্থায় থাকলে চেকবুকের আবেদন গ্রহণ করা যাবে না।

Related Stories

View All
Indian Army Chief Dhiraj Seth receives rare honour in Nepal!

ভারতের সেনাপ্রধান নেপালে পেলেন বিরল সম্মান! ভারতীয় সেনাবাহিনীতে ফের নিযুক্ত হবেন গোর্খারা?

Detergent powder served in Mid Day Meal at Parasi Middle School Nalanda

নুনের জায়গায় গুঁড়ো সাবান! মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ুয়ারা

Ishika Chaudhary suffers forehead injury at Hockey World Cup 2026.

হকি বিশ্বকাপে একী কাণ্ড! ম্যাচ শেষ হওয়ার ১৫ সেকেন্ড আগে কপালে স্টিক লেগে রক্তক্ষরণ ঈশিকা চৌধুরীর

How to get indian railways pillow blankets bedsheets

হাওড়া-গুয়াহাটিতে আচমকা পরিদর্শন, খাবার-পানীয়ের মান নিয়ে কড়া IRCTC

Breaking News

View All
Supreme Court judge say about the demand for Sumit Roy's arrest

অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতারের দাবি! সুপ্রিম কোর্টে সওয়াল শুনে বড় মন্তব্য বিচারপতির

August 19, 2026
Calcutta High Court angry over bank role in Abhishek Banerjee account freeze case

‘রিপোর্ট দেওয়ার বাহানায় সময় নষ্ট’! অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রেগে আগুন হাইকোর্ট, কার উপর?

August 19, 2026
Suvendu Adhikari reveals Annapurna Yojana installment to be credited earlier from September

সেপ্টেম্বর থেকে আরও আগে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

August 19, 2026
Job Recruitment for over 7,000 posts at SBI application deadline is this month

ব্যাঙ্কে চাকরির স্বপ্ন? SBI-তে ৭ হাজারের বেশি পদে নিয়োগ, এই মাসেই শেষ আবেদন

August 19, 2026
Trinamool Congress parties again clash over TMCP's foundation day program

TMCP-এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে ফের দড়ি টানাটানি দুই তৃণমূলের

August 19, 2026
Calcutta High Court justice Suvra Ghosh rescues herself from Sujit Bose bail case

বিচারপতির ঘর থেকে ফাইল আনার চেষ্টা! সুজিত বসুর জামিন মামলায় বিরাট পদক্ষেপ বিচারপতির

August 19, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য