উৎসবের ভিড় সামলাতে বিশেষ ট্রেন, হাওড়া-দিল্লি-চেন্নাই রুটে রেলের ঘোষণা

Published on:

Published on:

Indian Railways three pairs of festival special trains for passengers

বাংলা হান্ট ডেস্ক: এবার দূর্গা পূজার মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে একাধিক স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। হাওড়া নয়াদিল্লি রুটে এই বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি সাঁতরাগাছি থেকে কেঁদুয়াপাড়া ও চেন্নাই এগমোর সাঁতরাগাছি রুটি পুজো স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের এই উদ্যোগে উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত সুবিধা জনক করতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)।

পুজোয় হাওড়া-দিল্লি-চেন্নাই রুটে স্পেশাল ট্রেন (Indian Railways)

দুর্গাপুজোয় বাড়তি যাত্রীচাপ সামাল দিতে সাঁতরাগাছি-কেঁদুয়াপাড়া রুটেও আনরিজার্ভড পুজো স্পেশাল চালাবে দক্ষিণ-পূর্ব রেল। এই পরিষেবার ট্রেন নম্বর ০৮০৪১/০৮০৪২।‌ ০৮০৪১ সাঁতরাগাছি-কেঁদুয়াপাড়া স্পেশাল  সকাল ৭টা ৩০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। ওই দিনই দুপুর ২টোয় কেঁদুয়াপাড়ায় পৌঁছবে ট্রেনটি (Indian Railways)।

Indian Railways trains on the Howrah-Delhi-Chennai route during the Puja season

আরও পড়ুন: সোনার বাজারে বড় পরিবর্তন, দেবীপক্ষে কত হল ১০ গ্রাম সোনার দাম?

ফেরার পথে ০৮০৪২ কেঁদুয়াপাড়া-সাঁতরাগাছি স্পেশাল বিকেল ৩টে ৪০ মিনিটে কেঁদুয়াপাড়া থেকে ছাড়বে। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ট্রেনটি। এই ট্রেনের স্টপেজ থাকছে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া, বালিচক, খড়্গপুর, হিজলি, বেলদা, দাঁতন, লক্ষণনাথ রোড, জলেশ্বর, আমর্দা রোড, বাস্তা, রূপসা, হলদিপাড়া, বালেশ্বর, নীলগিরি রোড, বাহানাগা বাজার, সরো এবং মার্কোনা স্টেশনে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে চেন্নাই ও সাঁতরাগাছির মধ্যেও পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনের নম্বর ০৬০৩১/০৬০৩২।

০৬০৩১ চেন্নাই এগমোর-সাঁতরাগাছি স্পেশাল ১৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫০ মিনিটে চেন্নাই এগমোর থেকে ছাড়বে। পরের দিন সকাল ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছবে ট্রেনটি (Indian Railways)।