বাংলার সরকারি কর্মীদের ‘আচ্ছে দিন’! গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

Published on:

Published on:

West Bengal Government Employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর পর হয়েছে পালাবদল। বিজেপি বাংলার দায়িত্ব হাতে পেতেই প্রশাসনিক স্তরে একের পর এক নির্দেশিকা। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী সোমবার সরকারি কর্মীদের বহু প্রতিক্ষিত ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees)। এরই মধ্যে সরকারি কর্মীদের পদোন্নতি (Promotion) নিয়ে উদ্যোগী বিজেপি সরকার।

সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা সরকারের | West Bengal Government Employees

রাজ্য সরকারি কর্মীদের প্রমোশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে ১৪ মে। যেখানে বলা হয়েছে, পদোন্নতির জন্য কর্মীদের একটি নির্দিষ্ট সময়ের বার্ষিক রিপোর্ট (APR/APAR) নবান্নে পাঠাতে হবে। যত দ্রুত সম্ভব সেই রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে কোনও বিভাগীয় মামলা বা ভিজিল্যান্স তদন্ত চলছে কি না সেই সংক্রান্ত তথ্য ও নিয়মিত বার্ষিক সম্পত্তির হিসাব জমার খতিয়ান।

কোনো কর্মীরা পদোন্নতি নিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে কোনো কর্মী প্রমোশন নিতে চাইলে মোবাইল নম্বর-সহ একটি সম্মতিপত্র জমা দিতে হবে তাঁকে। পাশাপাশি তফসিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্ত কিনা সেই তথ্য এবং সার্ভিস বুকের তৃতীয় পৃষ্ঠার স্বাক্ষরিত কপিও জমার কথা বলা হয়েছে সরকারি নির্দেশিকায়।

Government Employees

আরও পড়ুন: NEET প্রশ্নফাঁসের ‘মাস্টারমাইন্ড’ কেমিস্ট্রির অধ্যাপক! সিবিআই জেরায় সামনে বিস্ফোরক তথ্য

১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়কালের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে বলে খবর। নির্দেশিকা মত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তরফে ইতিমধ্যেই জোর কদমে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর। প্রমোশনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য, রিপোর্ট আগামী ১ জুনের মধ্যে নবান্নে পাঠানোর ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। ফলত সরকারি কর্মীদের জন্য সামনে ভালো খবর আসতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের।