ওয়েটিং লিস্ট থেকে এসিতে ভ্রমণের সুযোগ, ট্রেনের টিকিট বুকিংয়ে এই অপশন বাছলেই নিশ্চিন্ত

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দিন দিন যাত্রী সংখ্যা বেড়ে চলেছে ভারতীয় রেলে। ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ৭৪১ কোটি যাত্রী পরিবহন করেছে রেল (Indian Railways)। তার আগের অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল ৭১৬ কোটি। এক বছরেই যাত্রী সংখ্যা বেড়েছে ৩.৫৪ শতাংশ। যাত্রীদের সুবিধার্থে নানান ব্যবস্থা চালু করেছে রেল। বিশেষ করে ওয়েটিং লিস্টের যাত্রীদের কনফার্ম আসন পাওয়ার সুযোগ বাড়াতে বিকল্প স্কিম এবং অটো টিকিট আপগ্রেডেশন ব্যবস্থা চালু করেছে ভারতীয় রেল (Indian Railways)।

কীভাবে অটো আপগ্রেডেশন হয় ভারতীয় রেলে (Indian Railways)?

কী এই অটো টিকিট আপগ্রেডেশন? কোনও যাত্রী যদি কোনও নির্দিষ্ট শ্রেণিতে টিকিট বুক করেন এবং সেই শ্রেণিতে সব আসন পূর্ণ হয়ে যায় কিন্তু উচ্চতর শ্রেণিতে আসন খালি থাকে তবে ওই টিকিট স্বয়ংক্রিয় ভাবে উচ্চতর শ্রেণিতে আপগ্রেড করতে পারে রেল। তাও সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেনে এই সুবিধা রয়েছে। এমনকি শুধুমাত্র সিটিং ব্যবস্থা রয়েছে এমন ট্রেনেও চালু রয়েছে এই নিয়ম।

How does auto ticket upgradation work in Indian Railways

কোন শ্রেণিতে হয় আপগ্রেড: মূলত ট্রেন ছাড়ার আগে চূড়ান্ত চার্ট প্রস্তুত করার সময়ই করা হয় আপগ্রেডেশন। এই সুবিধা পেতে আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুক করার সময় Other Preferences বিভাগে Consider for Auto Upgradation অপশনটি সিলেক্ট করতে হবে। উল্লেখ্য, সিটিং ট্রেনের ক্ষেত্রে আপগ্রেড হয় 2S < VS < CC < EC < EV < EA শ্রেণিতে। স্লিপার ট্রেনের ক্ষেত্রে আপগ্রেড হয় SL < 3E < 3A < 2A < 1A শ্রেণিতে।

আরও পড়ুন : ‘জনতার দরবার’এ মুখ্যমন্ত্রী, সরাসরি মানুষের অভিযোগ শুনবেন শুভেন্দু, কীভাবে?

বিশেষ নিয়ম রয়েছে: সাধারণত রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দুটি ধাপ উপরের শ্রেণি পর্যন্ত আপগ্রেড করা যেতে পারে। তবে বিশেষ কিছু নিয়মও রয়েছে। AC 2 Tier থেকে First AC তে আপগ্রেড করা যেতে পারে। আবার AC Chair Car থেকে Executive Chair Car এ আপগ্রেড করা যায়।

আরও পড়ুন : চিলি চিকেন কিন্তু আলাদা, এই ইন্দো চাইনিজ পদটি চেখে দেখেছেন নাকি? রইল রেসিপি

রেলের নিয়ম অনুযায়ী, যে যাত্রীরা পূর্ণ ভাড়ায় টিকিট কাটবেন তারাই আপগ্রেডেশনের যোগ্য। বিশেষ করে ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম হওয়ার সুযোগ বাড়াতে অটো আপগ্রেডেশন খুবই কার্যকর।