বাংলাহান্ট ডেস্ক : চাইনিজ বিশেষ করে ইন্দো চাইনিজ খাবারের প্রতি ভালোবাসা রয়েছে বাঙালি মাত্রেই। অনেকেরই প্রিয় খাবারের (Recipe) তালিকায় পড়ে চিলি চিকেন। রেস্তোরাঁয় গিয়ে হোক বা বাড়িতে, এই চাইনিজ চিকেন পদটি চেখে দেখেননি এমন মানুষ খুব কমই আছেন।
চেখে দেখুন গ্রিন চিলি চিকেনের রেসিপি (Recipe)
কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ভেজে নানান সসে মাখামাখি ঝাল ঝাল চিলি চিকেনের নাম শুনলেই জিভে জল আসে। তবে লাল লাল চিলি চিকেন তো সকলেই খেয়েছেন, গ্রিন চিলি চিকেন কখনও চেখে দেখেছেন কি? সহজ রেসিপি, বাড়িতেই বানিয়ে ফেলুন ঝটপট-

গ্রিন চিলি চিকেনের উপকরণ:
মুরগির মাংস (বোনলেস)- ৪০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
ক্যাপসিকাম কুচি- ১ কাপ
রসুন কুচি- ১ টেবিল চামচ
রসুন- ১০ কোয়া
আদা- ২ টুকরো
ময়দা- ৩ টেবিল চামচ
ডিম- ১ টি
চেরা কাঁচালঙ্কা- ৩-৪ টি
ভিনিগার- ১ চা চামচ
আজিনামোটো- ১ চিমটে
ময়দা- ৩ টেবিল চামচ
পালংপাতা- ৫-৬ টি
ধনেপাতা- ১ মুঠো
ধনেপাতা বাটা- ১ টেবিল চামচ
শাহ মরিচের গুঁড়ো- আধ চা চামচ
পাতিলেবু- ১ টি
আরও পড়ুন : পাকিস্তানে আর্মি ক্যাম্পে আত্মঘাতী হামলায় মৃত্যু ১৫ পাক সেনার! হামলার দায় স্বীকার টিটিপি-র
গ্রিন চিলি চিকেনের প্রণালী: প্রথমেই নুন, লেবুর রস, শাহ মরিচের গুঁড়ো মাখিয়ে ১০ মিনিটের জন্য মাংসের টুকরো গুলি ম্যারিনেট করতে রেখে দিতে হবে। এদিকে রসুন, কাঁচালঙ্কা, পালংশাক, ধনেপাতা, আদা আর ডিম ভালো করে বেটে মিশিয়ে নিতে হবে। এরপর মাংসের মধ্যে মিশ্রণ, ময়দা আর কর্নফ্লাওয়ার (Recipe) দিয়ে মেখে নিতে হবে। এরপর পকোড়ার আকারে ভেজে নিতে হবে।
আরও পড়ুন : আর পোস্ট অফিসে ছোটার দরকার নেই, এবার বাড়িতে বসেই মিলবে পরিষেবা, বড় সুবিধা এই গ্রাহকদের
এবার একটি ননস্টিক প্যানে অল্প তেল দিয়ে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা চিকেন, ধনেপাতা বাটা, আজিনামোটো, ভিনিগার আর শাহ মরিচের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি গ্রিন চিলি চিকেন।













