Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - অন্যান্য - আর পোস্ট অফিসে ছোটার দরকার নেই, এবার বাড়িতে বসেই মিলবে পরিষেবা, বড় সুবিধা এই গ্রাহকদের

আর পোস্ট অফিসে ছোটার দরকার নেই, এবার বাড়িতে বসেই মিলবে পরিষেবা, বড় সুবিধা এই গ্রাহকদের

Nirajana Nag

Published on: May 15, 2026

Nirajana Nag

Published on: May 15, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই ভরসা করেন পোস্ট অফিসের উপরে। নানান সুবিধাও পাওয়া যায় পোস্ট অফিসে (India Post)। কারোর জন্য পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকে, তবে তাদের থাকছে এবার এক বড় সুখবর। পোস্ট অফিস গ্রাহকদের জন্য চালু করেছে নতুন পার্সোনালাইজড চেকবুক পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যেই এই চেকবুক পৌঁছে দেওয়া হবে সরাসরি গ্রাহকদের বাড়িতে।

পোস্ট অফিস (India Post) পরিষেবায় বড় পরিবর্তন

জানা যাচ্ছে, আগে থেকেই এই চেকবুকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code প্রিন্ট করা থাকবে। গত ৮ মে থেকে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করেছে ইন্ডিয়া পোস্ট। এই নতুন পার্সোনালাইজড চেকবুকে আগে থেকেই জরুরি তথ্য প্রিন্ট থাকায় পরিষেবা আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। পোস্ট অফিসের গ্রাহকরাও এবার পাবেন ব্যাঙ্কের মতো সুযোগ সুবিধা।

India Post new service

কী থাকবে নতুন চেক বুকে: উল্লেখ্য, এর আগে পোস্ট অফিস থেকে দেওয়া চেকবুকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর প্রিন্ট করা থাকত না। এতে সমস্যায় পড়তেন বহু গ্রাহক। তবে এবার নতুন পার্সোনালাইজড চেকবুকে আগে থেকেই ছাপা থাকবে এই সমস্ত তথ্য। উপরন্তু এই নতুন পরিষেবায় চেকবুক নেওয়ার জন্য আর পোস্ট অফিস ছোটার দরকার নেই। বিনামূল্যে গ্রাহকদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে তা। এতদিন পোস্ট অফিস (India Post) কাউন্টার থেকে নিতে হত চেকবুক। কিন্তু এবার তা গ্রাহকের রেজিস্টার্ড ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : এক ধাক্কায় দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, আজ ১ লিটার তেল কিনতে কত খরচ হবে কলকাতায়?

পরিষেবা বাধ্যতামূলক নয়: জানানো হয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়েও খুব শীঘ্রই মিলবে এই পরিষেবা। এই চেকবুক পেতে গ্রাহকদের আবেদন করতে হবে পোস্ট অফিসে। যদিও পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা নেওয়া গ্রাহকদের জন্য বাধ্যতামূলক নয়। নিজেদের প্রয়োজন অনুযায়ী, পুরনো ইনস্ট্যান্ট চেকবুক বা পার্সোনালাইজড চেকবুক যেকোনো একটি বেছে নেওয়া যাবে। তবে ইনস্ট্যান্ট চেকবুক মিলবে শুধুমাত্র পোস্ট অফিসের কাউন্টার থেকেই।

আরও পড়ুন : মেঘ কাটলেই কাঞ্চনজঙ্ঘা, কাছেই নেওড়া ভ্যালি, গরমের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে

পার্সোনালাইজড চেকবুক পাওয়ার জন্য অবশ্য কিছু শর্ত রাখা হয়েছে। গ্রাহকের মোবাইল নম্বর অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। অ্যাকাউন্টে নূন্যতম ৫০০ টাকা ব্যালান্স থাকা জরুরি। ২০ টাকা চেকবুক চার্জ এবং জিএসটি দিতে হবে। তবে অ্যাকাউন্ট ফ্রিজ বা ডরম্যান্ট অবস্থায় থাকলে চেকবুকের আবেদন গ্রহণ করা যাবে না।

Related Stories

View All
Kolkata Medical Colleges will not be tolerated CM stern message

মেডিক্যাল কলেজের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, প্রয়োজনে দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি

How to make Employment Exchange Card required documents application process explained

যুবশ্রী প্রকল্পের জন্য মাস্ট! কীভাবে বানাবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড? কী কী নথি লাগবে জানুন

CID Police operation on TMC MLA Shamim Ahmed home

তৃণমূল বিধায়কের বাড়ির সামনে CID-পুলিশ! জমি দখলের মামলায় মাঝরাতে অভিযান?

7th Pay Commission orders to submit Madrasah staff details

সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রস্তুতি শুরু! মাদ্রাসার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তথ্য তলব রাজ্যের

Breaking News

View All
Special restrictions on Puri Jagannath Temple due to Akvan

আকভানের আতঙ্কে পুরীতে কড়াকড়ি! জগন্নাথ দর্শনে পর্যটকদের জন্য জারি হল বিশেষ নিষেধাজ্ঞা

November 19, 2026
Nabanna ICs of 50 police stations transferred

নবান্নের নির্দেশে ৫০ থানার আইসি বদল, তালিকায় কারা?

November 19, 2026
Agnimitra Paul announces to make library and creche under flyover

ফ্লাইওভারের নীচে তৈরি হবে লাইব্রেরি, বাচ্চাদের ক্রেশ! অভিনব পরিকল্পনা অগ্নিমিত্রার

November 19, 2026
Indian Railways arrange extra trains to avoid festive crowds

উৎসবের ভিড় এড়াতে বাড়তি ট্রেন, হাওড়া–এনজেপি রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা

November 19, 2026
Abhishek Banerjee claims Mamata Trinamool to get TMC symbol

‘সাতদিন দাঁড়ান, বড়পর্দায় সব দেখাব’! প্রতীক-যুদ্ধের মাঝেই বড় চ্যালেঞ্জ অভিষেকের

November 19, 2026

আচমকাই এই তারকাকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেললেন গম্ভীর! সমালোচনায় মুখর ক্রিকেট বিশেষজ্ঞরা

November 19, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon