বাংলা হান্ট ডেস্ক: অনেকেই রুটি খেতে ভালোবাসেন। পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন তারা রাতের দিকে রুটি খাওয়াটা পছন্দ করেন। তবে বউ সময় দেখা যায়, অনেক সময় অতিরিক্ত রুটি থাকলে পরে সেটি পরের দিন আর খাওয়া যায় না। কারণ সেটা পুরোপুরি পাপড়ের মতন হয়ে যায়। এবার আপনারও যদি আগে দিনে রাত্রেবেলা রুটি পড়ে থাকে ফ্রিজে। তাহলে কিভাবে পরের দিন সেই রুটিটিকে নরম ভাবে খেতে পারবেন সেই টোটকা রইল আজকে (Cooking Tips)।
বাসি রুটি কয়েক মিনিটেই হবে নরম ও টাটকা (Cooking Tips)
এবার আপনি যখন অতিরিক্ত রুটি করেন তখন হয়তো নরম থাকলেও। পরেরদিন সেই রুটিগুলো শক্ত কাপড়ের মতন হয়ে যায়। এবার এই রুটি করার সময় কিছু বিশাল মাথায় রাখলে আপনার করে রাখা রুটি থাকবে তুলতুলে নরম করবেন। আজকের প্রতিবেদনে রইল সেই টিপস্ (Cooking Tips)।

আরও পড়ুন: যাতায়াত হবে একদম সহজ! শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালু করল রেল, বাড়ল লোকাল রুটও
এরজন্য ঈষদুষ্ণ জলে আগের দিনের রুটি কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে তুলে নিন। দেখবেন রুটি নরম হয়ে গিয়েছে। এরপর হালকা গরম জলে একটি কাপড় ভিজিয়ে নিন। দেখবেন রুটিগুলো নরম হয়ে যাবে।
অথবা এ বার একটি চাটুতে ভেজা রুটিগুলি এপিঠ-ওপিঠ করে সেঁকে নিন। দেখবেন রুটি একেবারে টাটকা হয়ে গিয়েছে। পাশাপাশি নরম হয়ে যাবে।
আবার অনেকে রুটি মাইক্রোওয়েভ অভেনে গরম করেন। তা-ও রুটি শক্ত হয়ে যায়। সেইক্ষেত্রে রুটিগুলি একটি পরিষ্কার তোয়ালেতে মুড়ে ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিন। দেখবেন একেবারে নরম হয়ে যাবে রুটি (Cooking Tips)।













