সাতটি হাইওয়ের দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় সংস্থা, বড় পদক্ষেপ নবান্নের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলার সাতটি গুরুত্বপূর্ণ হাইওয়েকে এবার হস্তান্তর করা হল কেন্দ্রীয় সংস্থাগুলিকে। শনিবার নবান্নের এই সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। যে হাইওয়েগুলি (Highway) হস্তান্তর হচ্ছে তার মধ্যে রয়েছে কয়েকটি জাতীয় সড়ক এবং বাকিগুলি হল রাজ্যের মধ্যে থাকা জাতীয় সড়কের অংশ।

সাতটি হাইওয়ে (Highway) হস্তান্তর নবান্নের

রাজ্য পূর্ত দফতরের জাতীয় সড়ক শাখার আওতায় থাকা রাস্তাগুলি যাচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর অধীনে। মুখ্যসচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের হস্তান্তরের নীতিগত অনুমোদন দেওয়ার ফলে কেন্দ্রীয় সংস্থাগুলির কাজ শুরু করতে আর কোনও বাধা থাকল না।

Nabanna handover 7 highway to central agency

কোন কোন হাইওয়ে হস্তান্তর: প্রশাসন সূত্রে খবর, ওই সাতটি রাস্তার ভৌগোলিক এবং কৌশলগত গুরুত্ব প্রচুর। ৩২৯.৬ কিমি দীর্ঘ জঙ্গিপুর-ওমরপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বসিরহাট সংলগ্ন ৩১২ নম্বর রাজ্য সড়ক, ৩১ নম্বর জাতীয় সড়কের বিহার বাংলা সীমানা থেকে মালদার গাজোল পর্যন্ত অংশ এবং ৩৩ নম্বর জাতীয় সড়কের (Highway) বিহার বাংলা সীমানা থেকে ফরাক্কা পর্যন্ত অংশের দায়িত্ব দেওয়া হয়েছে এনএইচএআইকে।

আরও পড়ুন : ‘আপনি আমার মহাদেবের…’, কন্ডোম-কাণ্ড মনে করিয়ে সায়নীকে সপাট জবাব জিতুর

আসবে উন্নয়নে গতি: অন্যদিকে পাহাড় এবং আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন চারটি সংবেদনশীল রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে এনএইচআরডিসিএলকে। এর মধ্যেই রয়েছে সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ এবং কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ-সিকিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ৬৬ কিমি দীর্ঘ ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও রয়েছে হাসিমারা থেকে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত নতুন ৩১৭ এ রাজ্য সড়ক এবং বারাদিঘি-ময়নাগুড়ি হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নতুন ৭১৭ নম্বর রাজ্য সড়ক।

আরও পড়ুন : গরম মোকাবিলায় এসি-কুলার, যাত্রী সুবিধার্থে প্ল্যাটফর্মে আপগ্রেড পূর্ব রেলের

অন্যদিকে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ১১০ নম্বর রাজ্য সড়কের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের সমস্ত দায়িত্ব এখন থেকে এনএইচআইডিসিএল সামলাবে।