পেট্রল-ডিজেলের পর এবার সিএনজিতেও ধাক্কা, ১১ দিনে চতুর্থবার বাড়ল গ্যাসের দাম

Published on:

Published on:

CNG Price hiked four times in 11 days
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের পকেটে চাপ মধ্যবিত্তের।পেট্রল-ডিজেলের পর এবার বাড়ল সিএনজির দাম। গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি (CNG Price) গ্যাসের দাম। মঙ্গলবার ফের প্রতি কেজি দু টাকা করে গ্যাসের দাম বাড়ল। এই দিন থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থ বার বাড়ল গ্যাসের দাম। এই গ্যাসের দাম বাড়ায় অটো ভাড়া হু হু করে বাড়বে বলে আশঙ্কা করছেন মধ্যবিত্তরা।

১১ দিনে চারবার বাড়ল সিএনজির দাম (CNG Price)

মূল্যবৃদ্ধির রাজধানীতে ১ কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে ৮৩ টাকা ৯ পয়সা। যেটা আগে ছিল ৮১ টাকা ৯ পয়সা। পাশাপাশি নয়ডা ও গাজিয়াবাদ ও গ্রেটার নয়ডা তো একই ছবি দেখা দিয়েছে। এই এলাকাগুলিতেও সিএনজির দাম দাঁড়িয়েছে ৯১.৭০ পয়সা (CNG Price)।

CNG Price hiked four times in 11 days

আরও পড়ুন: মোটা সুদের লোভে ঝুঁকছেন অনেকেই, পোস্ট অফিসের এই স্কিমে মিলছে দারুণ সুবিধা

এছাড়াও সিএনজি-র দাম বাড়তে শুরু করে গত ১৫ মে থেকে। সেই দিন এক ধাক্কায় দাম বাড়ানো হয়েছিল ২ টাকা। তার পরে ১৭ মে ফের কেজি প্রতি ১ টাকা দাম বাড়ানো হয়। এমনকি ২৩ মে মানে গত শনিবার ফের ১ টাকা দাম বৃদ্ধির ঘোষণা সামনে আসে। এ দিন ফের ২ টাকা দাম বাড়ল। এই দাম বৃদ্ধির ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের।

প্রসঙ্গত পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে হরমুজ় প্রণালী কার্যত বন্ধ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানির প্রায় ২০ শতাংশ আসে এই রুট দিয়েই। ফলে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ধাক্কা লেগেছে। দামও বাড়ছে লাফিয়ে।

এমনকি সোমবার একধাক্কায় পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ টাকা ৭১ পয়সা বাড়ানো হয়েছিল।তবে সিএনজি-র মতো তেলের দামও দুই সপ্তাহে চার বার বৃদ্ধি পেয়েছে।

পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে ইতিমধ্যেই দেশবাসীকে পেট্রল-ডিজ়েলের ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সারও রয়েছে। তবে এর মধ্যে এই জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যথারীতি হিমশিম খাচ্ছে আমজনতা (CNG Price)।