ফ্রাই কিংবা ঝুরো নয়, লটে মাছ দিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মুইঠ্যা

Updated on:

Updated on:

Recipe whip up some bombay duck muithya using just a few simple ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তবে বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে আর আপনি নতুনত্ব কিছু করে খাওয়াতে চান তাহলে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এর জন্য আপনাকে সামান্য কিছু উপকরণ সাথে রাখতে হবে। আর তাতেই আপনি বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন লটে মাছের মুইঠ্যা (Recipe)

বাড়িতে লটে মাছ নিয়ে আসলে, শুধুমাত্র ভাজা বা ঝুরো করে খান। চাইছেন নতুনত্ব কোন ধরনের রেসিপি ট্রাই করতে। ‌ তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আজকের এই পদটি। যা করতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe whip up some bombay duck muithya using just a few simple ingredients

আরও পড়ুন: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, ৭ দিন হাওড়া, নৈহাটি ও ব্যান্ডেলে পাওয়ার ব্লকে বাতিল একাধিক লোকাল ট্রেন

উপকরণ:

লটে মাছ: ৫০০ গ্রাম

আদাবাটা: ২ টেবিল চামচ

রসুনবাটা: ৩ টেবিল চামচ

চিনেবাদাম বাটা: ২ টেবিল চামচ

আলুসেদ্ধ: ১ কাপ

পেঁয়াজকুচি: ১ কাপ

টম্যাটোকুচি: আধ কাপ

লঙ্কাগুঁড়ো: আধ চা চামচ

ধনেগুঁড়ো: আধ চা চামচ

জিরেগুঁড়ো: আধ চা চামচ

হলুদগুঁড়ো: আধ চা চামচ

টকদই: আধ কাপ

চিনি: ১ চা চামচ

নুন, চিনি: স্বাদ অনুযায়ী

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

সর্ষের তেল: ৪ টেবিল চামচ

প্রণালী: প্রথমে কড়াইতে জল দিয়ে মাছ সেদ্ধ করে, কাঁটা বেছে রাখুন। এ বার নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, সেদ্ধ আলু এবং মাছ একসঙ্গে চটকে মেখে নিন। এ বার সেখান থেকে বলের আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম হলে মুইঠ্যা ভেজে তুলে নিন। তারপর কড়াইতে আরও একটু তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিন। এ বার দিন পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। ভাজা হয়ে গেলে ধনে, জিরে এবং হলুদ গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। মশলা শুকিয়ে এলে সামান্য চিনি দিয়ে ফেটানো দই দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজনে সামান্য জলও দিতে পারেন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মুইঠ্যা দিয়ে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।