দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গোপন বৈঠক! বিস্ফোরক দাবির মাধ্যমে কী জানালেন শমীক?

Published on:

Published on:

Shamik Bhattacharya reveals secret meeting between Trinamool Congress and Congress.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই চাপের মুখে রয়েছে তৃণমূল। একদিকে দলের সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে কালীঘাটে চলছে টানা বৈঠক, অন্যদিকে বহু পুরনো নেতাকর্মী প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন। এই আবহেই তৃণমূল ও কংগ্রেসের ঘনিষ্ঠতা নিয়ে বড় দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

তৃণমূলকে নিয়ে কী বললেন শমীক (Shamik Bhattacharya)?

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বাংলার রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক বরাবরই জটিল। কংগ্রেস থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গঠিত হয়েছিল। এরপর কখনও জোট, কখনও সংঘাত— দুই দলের সমীকরণ সময়ের সঙ্গে বারবার বদলেছে। জাতীয় স্তরে বিরোধী ঐক্যের ডাক উঠলেও বাংলায় কংগ্রেস ও তৃণমূলকে সবসময় পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা গিয়েছে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ছবিটা বদলাচ্ছে কি না, তা নিয়েই এখন জোর চর্চা। এই প্রসঙ্গে TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে  শমীক বলেন, “আমার কাছে খবর আছে, তৃণমূলের বহু বিধায়ক দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছে।” শুধু তাই নয়, তাঁর মতে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েও নিতে পারে।

আরও পড়ুন: চূড়ান্ত হয়েছে রাজ্যের নতুন মন্ত্রীদের তালিকা! কবে হবে নাম ঘোষণা?

নির্বাচনে পরাজয়ের পর রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগাযোগ তৈরি হয়েছে। সূত্রের খবর, মালদহের দুই সংখ্যালঘু তৃণমূল বিধায়ক সম্প্রতি দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। যদিও সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেনি ঘাসফুল শিবির।

Shamik Bhattacharya reveals secret meeting between Trinamool Congress and Congress

আরও পড়ুন: আনতে হল টাকা গোনার মেশিন! বাদুড়িয়ার পাটক্ষেত থেকে উদ্ধার কত কোটি?

বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন অনেকেই। তৃণমূল ও কংগ্রেস কি ভবিষ্যতে আরও কাছাকাছি আসবে, নাকি এই জল্পনা শুধুই রাজনৈতিক কৌশল— এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।