বাংলা হান্ট ডেস্ক: ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যে গত কয়েক দিন মোট চারবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। তবে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই জ্বালানির তেলের দামের উপর সবারই নজর রয়েছে। এবার এক নজরে দেখে নিন শুক্রবার বাজারে জ্বালানি তেলের (Fuel Price) দাম কত রয়েছে।
কলকাতায় আজকের জ্বালানির রেট জেনে নিন (Fuel Price)
শুক্রবার সকালে সরকারি তেল সংস্থাগুলো প্রকাশিত পেট্রোল ও ডিজেলের (Fuel Price) খুচরো দামে দেখা গিয়েছে দেশের একাধিক শহরে জ্বালানির খুচরো দামের পরিবর্তন হয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে এখনো ফ্রুট ওয়েলের দাম ব্যারেল প্রত প্রায় ৯৩ ডলারের আশেপাশেই রয়েছে।
সরকারি তেল সংস্থাগুলি তথ্য অনুযায়ী, শুক্রবার নয়ডায় পেট্রোলের দাম ৪৬ পয়সা বেড়ে লিটার প্রতি ১০২.৪২ টাকা হয়েছে এবং ডিজেলের দাম ৪২ পয়সা বেড়ে ৯৫.৮৬ টাকা প্রতি লিটার হয়েছে। অন্যদিকে গাজিয়াবাদে পেট্রোলের দাম ২২ পয়সা কমে ১০১.৮৮ টাকা প্রতি লিটার হয়েছে এবং ডিজেলের দামও ২২ পয়সা কমে ৯৫.৩৬ টাকা প্রতি লিটার হয়েছে।
হরিয়ানার রাজধানী গুরুগ্রামে পেট্রোলের দাম ১১ পয়সা বেড়ে ১০২.৮০ টাকা প্রতি লিটার হয়েছে এবং ডিজেলের দাম ১১ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৫.৪৭ টাকা প্রতি লিটার হয়েছে।গত ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামেও দ্রুত পতন দেখা গিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি ৯৩.১৭ ডলারে নেমে এসেছে।
একইভাবে WTI ক্রুডের দামও কমে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ৮৮.১০ ডলারে পৌঁছেছে। তবে চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ৷দিল্লিতে পেট্রোল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার।
মুম্বইয়ে পেট্রোল ১১১.১৮ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোল ১১৩.৪৭ টাকা এবং ডিজেল ৯৯.৮২ টাকা প্রতি লিটার। চেন্নাইয়ে পেট্রোল ১০৮.০১ টাকা এবং ডিজেল ৯৯.৭৮ টাকা প্রতি লিটার (Fuel Price)।