Durga Puja 2026 Live Updates

‘যাঁরা দায়ী, তাঁদের…’, চোরবাগানের দুর্ঘটনায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on:

Published on:

Chorbagan Stampede Suvendu Adhikari Announces Aid
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আনন্দের মধ্যেই কলকাতার চোরবাগানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন। এই ঘটনার পর মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ বহন করার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari : মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা, আহতদের জন্যও সাহায্য

চোরবাগানের দুর্ঘটনার পর আহত ও মৃতদের দেখতে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মৃত ও আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস এবং আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে চোরবাগান সর্বজনীনের পুজো।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। পরে আরও ২ জন মারা যান। মৃত ১৯ জনের মধ্যে ১৩ জনের পরিবারের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন। মৃতদের মধ্যে ২ জন বিহারের বাসিন্দা। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজনকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এছাড়া দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তাঁদের চিকিৎসার সব খরচও বহন করবে রাজ্য সরকার। আহতরা যে হাসপাতালে চিকিৎসা করাতে চাইবেন, সেখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনার তদন্তের জন্য বর্তমান বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হবে। দুর্ঘটনার পর আগামী দিনের সমস্ত সরকারি অনুষ্ঠানও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেলুড় মঠ-সহ কয়েকটি জায়গায় যাওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানগুলিও বাতিল করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, পুজো বন্ধ করা সম্ভব নয়, তবে এই পরিস্থিতিতে সরকার কোনও আনন্দ-উৎসবে অংশ নেবে না। তাঁর মতে, পুজো কমিটি আরও সচেতন হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। থিমের চেয়ে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

চোরবাগানের এই ঘটনা নিয়ে রাজনীতি না করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্য পুজো কমিটিগুলিকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari), যাতে আর কোথাও এমন দুর্ঘটনা না ঘটে।

CM Suvendu Adhikari reaction on Chorbagan Stampede Incident on Maha Saptami Durgapuja 2026

আরও পড়ুনঃ চোরবাগানে পদপিষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ‘কাউকে ছাড়ার প্রশ্ন নেই’, দেখুন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

এদিকে, হাসপাতাল থেকে রাতেই দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পুজোর দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদেরও আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।